উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পাকিস্তানের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ এ আন্দোলনের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবসহ রাজবন্দিদের মুক্তিলাভ। তাছাড়া এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে এবং সংসদীয় সরকার ব্যবস্থার সূচনাসহ সর্বজনীন প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিটশ্রেণির মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। এ আন্দোলনে আইয়ুবী স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালি জনগণ ঐক্যবদ্ধ হয়। বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার আদায়ে পূর্ব পাকিস্তানের মানুষ তাদের চূড়ান্ত ত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত হলে প্রবল গণঅভ্যুত্থানের পটভূমিকায় লৌহমানব খ্যাত আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। আইয়ুব খানের পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে ধাবিত হতে শুরু করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। উল্লেখ্য যে, ছয় দফা ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ব-পাকিস্তানে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা ফুটে ওঠে। ১৯৭০ সালের নির্বাচনে গণরায়ের চরম প্রতিফলন দেখা যায়। নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি করে, যার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত হয়। এসব দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর