উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কবিতার লাইনগুলি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়। এ আন্দোলনের পটভূমি ছিল ছয় দফাভিত্তিক বাঙালির স্বায়ত্তশাসনের দাবি এবং আগরতলা মামলা প্রত্যাহার। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশ তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বস্তুত প্রেসিডেন্ট আইয়ুব খানের গণবিরোধী কর্মকাণ্ড ও সামরিক স্বৈরাচারের অবসান এবং স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এ অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান শহিদ হন। উদ্দীপকে বর্ণিত কবিতার লাইনগুলো এদেশের দামাল ছেলেদের আত্মত্যাগের মাধ্যমে মহান অর্জনকে তুলে ধরে। ছাত্রনেতা আসাদ ছিলেন ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে আত্মদানকারী একজন শহিদ। আর এ আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। বস্তুত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সামরিক ক্ষেত্রে চরম বৈষম্য বাঙালির মনে যে ক্ষোভের বহ্নিশিখা প্রজ্বলিত করেছিল ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষিত হওয়ায় ১৯৬৯ সালে তা আরো জোরদার রূপ লাভ করে। অন্যদিকে আগরতলা মামলার ফলে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলন নতুন মাত্রা লাভ করেছিল। এ আন্দোলনকে জোরদার করার জন্য পূর্ব পাকিস্তানের ৮টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে 'গণতান্ত্রিক সংগ্রাম কমিটি' (Democratic Action Committee) সংক্ষেপে DAC নামে একটি ঐক্যজোট গঠন করে। আইয়ুবের স্বৈরাচারী শাসনের অবসান ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন পরিচালনা করা ছিল 'ডাক'-এর উদ্দেশ্য। বিক্ষুব্ধ জনতা আইয়ুবী স্বৈরশাসনের অবসান ঘটানোর লক্ষ্যে ডাক এর ব্যানারে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন শুরু করে। এ আন্দোলনে ছাত্ররা তাদের এগারো দফা দাবি নিয়ে অংশগ্রহণ করে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সমাবেশে পুলিশ বাঁধা দিলে ছাত্রদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়। ফলে ছাত্রনেতা আসাদসহ আরও তিনজন নিহত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর