শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের চিত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাক্ষী। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তথা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কৌশলে উৎসাহিত করা হয়েছিল। উদ্দীপকের চিত্রটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক বিশাল জনসমুদ্রে ভাষণ দিতে দেখা যাচ্ছে। এটি ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণ ছিল বিশ্বের ইতিহাসে একটি বিখ্যাত দিকনির্দেশনামূলক ভাষণ। ১৯৭১ সালের উত্তাল মার্চের ৩ তারিখ থেকে শুরু হয় টানা - অসহযোগ আন্দোলন। ৭ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এ ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। লাখ লাখ মানুষের উপস্থিতিতে সেদিনের সমাবেশটি জনসমুদ্রের রূপ নেয়। ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকদের অগণতান্ত্রিক আচরণ এবং পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি শোষণ-বঞ্চনার ইতিহাস তুলে ধরে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তার ৭ মার্চের দিকনির্দেশনামূলক এ ভাষণটি বিশ্বের ইতিহাসে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের 'গেটিসবার্গ ভাষণ' বা নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের (জুনিয়র) আই হ্যাভ এ ড্রিম' ভাষণের মতোই বিখ্যাত। বঙ্গবন্ধুর ভাষণটির মূল বিষয়গুলোর মধ্যে ছিল: চলমান সামরিক আইন প্রত্যাহার ও গণহত্যার সুষ্ঠ তদন্তের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও সর্বোপরি পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতির কৌশলী আহ্বান। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাই ঘোষণা করেছিলেন। তার এ ভাষণে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছিল।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী ? ব্যাখ্যা করো।

ঢাকা কলেজ · 2024

উত্তর

পাকিস্তান সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন' এর ডাক দেন ।

উত্তর

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পেছনে বহুবিধ কারণ ছিল। তবে পাক শাসকগোষ্ঠীর শোষণ- জুলুম থেকে জনগণের মুক্তিলাভের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের আকর্ষণীয় অঙ্গীকার ইত্যাদি কারণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আওয়ামী লীগ তখন ছিল পর পাকিস্তানের জনপ্রিয়তম দল। এর প্রধান কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী রাজনীতি, অসাধারণ ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি, যা ১৯৭০-এর নির্বাচনে দলীয় সাফল্যের পেছনে কাজ করেছিল।

উত্তর

উদ্দীপকের চিত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাক্ষী। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তথা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কৌশলে উৎসাহিত করা হয়েছিল। উদ্দীপকের চিত্রটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক বিশাল জনসমুদ্রে ভাষণ দিতে দেখা যাচ্ছে। এটি ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণ ছিল বিশ্বের ইতিহাসে একটি বিখ্যাত দিকনির্দেশনামূলক ভাষণ। ১৯৭১ সালের উত্তাল মার্চের ৩ তারিখ থেকে শুরু হয় টানা - অসহযোগ আন্দোলন। ৭ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এ ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। লাখ লাখ মানুষের উপস্থিতিতে সেদিনের সমাবেশটি জনসমুদ্রের রূপ নেয়। ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকদের অগণতান্ত্রিক আচরণ এবং পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি শোষণ-বঞ্চনার ইতিহাস তুলে ধরে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তার ৭ মার্চের দিকনির্দেশনামূলক এ ভাষণটি বিশ্বের ইতিহাসে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের 'গেটিসবার্গ ভাষণ' বা নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের (জুনিয়র) আই হ্যাভ এ ড্রিম' ভাষণের মতোই বিখ্যাত। বঙ্গবন্ধুর ভাষণটির মূল বিষয়গুলোর মধ্যে ছিল: চলমান সামরিক আইন প্রত্যাহার ও গণহত্যার সুষ্ঠ তদন্তের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও সর্বোপরি পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতির কৌশলী আহ্বান। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাই ঘোষণা করেছিলেন। তার এ ভাষণে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছিল।

উত্তর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য অপরিসীম ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিমধ্যেই স্বাধীনতার জন্য মুখিয়ে থাকা পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ এ ভাষণের পর আরও ত্যাগ স্বীকার তথা মুক্তিযুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকে। তারা দীক্ষিত হয় স্বাধীনতার উজ্জীবনী মন্ত্রে। উদ্দীপকে রমনা রেসকোর্সের বিশাল জনসভায় বঙ্গবন্ধুকে ভাষণ দিতে দেখা যাচ্ছে। অবিসংবাদিত নেতার আবেগপূর্ণ এ ভাষণ বাঙালির স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা যোগায়। এর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল বিশেষ তাৎপর্যবহ। এ ভাষণ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক মূল্যবান দলিল। বঙ্গবন্ধু এ ভাষণে প্রত্যক্ষভাবে স্বাধীনতার ঘোষণা না দিলেও মুক্তিপাগল বাঙালি এর মধ্যে স্বাধীনতার স্পষ্ট সবুজ সংকেত দেখতে পেয়েছিল। কারণ, বাংলাদেশের স্বাধীনতার রূপকার এতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' তার এ ঘোষণা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করে। একটি ভাষণ পুরো জাতিকে কতটা উদ্দীপ্ত করতে পারে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ভাষণের গুরুত্ব বিবেচনায় জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর এটিকে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দিয়েছে। উপরের আলোচনার আলোকে বলা যায়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।