উক্ত ঐতিহাসিক ঘটনার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পাকিস্তানের রাজনীতিতে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী। এতে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘ ২৩ বছরের নিপীড়ন ও শোষণের হাত থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। ৭০ এর জাতীয়তাবাদী প্রেরণাই পরবর্তীতে বাঙালিদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপনা যুগিয়েছিল। ১৯৭০ সালের এ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছিল। এ নির্বাচনে আঞ্চলিক রাজনীতির প্রাধান্য প্রকাশ পায়। এ নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক দলের কেউই সমগ্র পাকিস্তানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ পায়নি। আওয়ামী লীগ জাতীয়ভাবে দেশের শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অবস্থান সুনিশ্চিত করে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদের যে বীজ অঙ্কুরিত হয়েছিল ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে তা সুদৃঢ় ও রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি পায়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালিদের স্বায়ত্তশাসনের যে মূল লক্ষ্য ছিল তা বৈধতা পায়। এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বাঙালি জাতির আত্মপ্রত্যয় বৃদ্ধি করে। তারা প্রথমবারের মতো নিজেদের ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সুসংহত শক্তি হিসেবে প্রমাণ করার সুযোগ পায়। এ নির্বাচনের প্রেরণাই বাঙালিরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস লড়াই সংগ্রাম করে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের সংগ্রামে ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য অতুলনীয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ঐতিহাসিক ঘটনার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর