বাঙালির মুক্তি সংগ্রামে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ মহান বাঙালি নেতার অবদান মূল্যায়ন করো ।
উত্তর: বাঙালির মুক্তি সংগ্রামে নেলসন ম্যান্ডেলার মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন । বঙ্গবন্ধু ছিলেন শোষণ আর অত্যাচারের বিরুদ্ধে আপসহীন এক সংগ্রামী নেতা। পাকিস্তান সরকার তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য ১৯৭১ সালে তার নিকট ক্ষমতা হস্তান্তর না করে ২৫ মার্চ রাতে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। গ্রেফতার হওয়ার পূর্বে ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা করেন । তার নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। নেলসন ম্যান্ডেলা গণতান্ত্রিক ইতিহাসে একটি স্মরণীয় নাম। রাজনীতির ক্ষেত্রে তিনি বিশ্বে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি স্বৈরাচারী শাসকের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন। ঠিক একইভাবে বঙ্গবন্ধুও গণতান্ত্রিক ইতিহাসে একটি স্মরণীয় নাম। তার আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে রচিত হয়েছে বাঙালি জাতির মুক্তির পথ। ১৯৪৮-১৯৫২ এর ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির জীবনে জাতীয় চেতনার উন্মেষ ঘটে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের মাধ্যমে বাঙালিরা নির্বাচনে জয়ী হয়। ১৯৫৬ সালে সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্তকরণ, ১৯৫৮ সালে সামরিক শাসক আইয়ুববিরোধী আন্দোলন, পাকিস্তান সরকারের বৈষম্য নীতির প্রেক্ষিতে ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি পেশ এবং তা বাস্তবায়নে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তান সরকারকে ১৯৭০-এর নির্বাচন দিতে বাধ্য করা হয়। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে জয়লাভের পর সরকার ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করলে তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় রচিত হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস । পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি। তিনি হলেন স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
বাঙালির মুক্তি সংগ্রামে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ মহান বাঙালি ন…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর