আলজেরিয়ার অন্তর্বর্তী সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের গঠন বর্ণনা করো।
উত্তর: আলজেরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকারের সাদৃশ্য রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব-পাকিস্তানে গণহত্যা শুরু করে। এর প্রতিবাদে প্রাথমিকভাবে পূর্বপ্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা ছাড়াই পূর্ব পাকিস্তানের মানুষ ২৬ মার্চ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এভাবে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করা, ভারতে আশ্রয় গ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালির দেখাশোনা এবং বহির্বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তিকে তুলে ধরা এবং বিশ্ব জনমত আদায় ও তহবিল সংগ্রহে প্রবাসী তথা মুজিবনগর সরকার গঠন করা হয়। উদ্দীপকের সরকারের ক্ষেত্রে একই পরিস্থিতি দেখা যায় । উদ্দীপকে বলা হয়েছে, আলেজেরিয়ার নেতৃবৃন্দ স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র মিসরের কায়রোতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। অনুরূপভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 'অস্থায়ী সরকার' গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এ সরকারের অভ্যন্তরীণ প্রশাসনে মোট ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এসব বিভাগের মাধ্যমেই যুদ্ধকালে সামরিক ও বেসামরিক যাবতীয় প্রশাসন পরিচালিত হয়। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়। এ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দীন আহমদের ওপর। মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী করা হয় খন্দকার মোশতাক আহমেদকে, অর্থমন্ত্রী করা হয় এম মনসুর আলীকে এবং স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী করা হয় এ এইচ এম কামারুজ্জামানকে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে, এ সরকারের অবদান ছিল অতুলনীয়। সুতরাং উদ্দীপকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মুজিবনগর সরকারেরই মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আলজেরিয়ার অন্তর্বর্তী সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ বাংলাদেশের মুক্তিয…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর