শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের হত্যাকাণ্ডের মতো উক্ত হত্যাকাণ্ডটি মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ড চিত্রমাত্র— বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের হত্যাকাণ্ডের মতো উক্ত হত্যাকাণ্ড অর্থাৎ পূর্ব পাকিস্তানে ২৫ মার্চের গণহত্যাটি মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্র মাত্র— উক্তিটি যথার্থ। উদ্দীপকে দেখা যায়, দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামের একটি অংশে মানবতাবিরোধী ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালায়। এ হত্যাকাণ্ডটি ছিল ভিয়েতনাম যুদ্ধের একটি খণ্ড চিত্র মাত্র। একইভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক-হানাদার বাহিনী পূর্বপাকিস্তানের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর এক ঘৃণ্য হত্যাকাণ্ড চালায়। এ হত্যাকাণ্ডটিও ছিল মহান স্বাধীনতা যুদ্ধের একটি খণ্ডিত চিত্র । ২৫ মার্চ রাতের গণহত্যার পরই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিসেনাদের গেরিলা আক্রমণে জনসমর্থনহীন পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। বর্বর পাকিস্তানিরা এ সময় নিরীহ বেসামরিক জনতার ওপর আক্রমণ করে তাদের নৃশংসভাবে হত্যা করতে থাকে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে থাকে। ছাত্র-যুবকদের দেখামাত্রই তারা গুলি করে হত্যা করে। শহর, গ্রাম, সমগ্র দেশেই তারা অমানবিক হত্যাকাণ্ড পরিচালনা করে। যুদ্ধ চলাকালে হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস (স্বাধীনতাবিরোধী গোষ্ঠী) প্রভৃতি বাহিনীর সহায়তায় এ দেশের নিরীহ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন করে এবং অসংখ্য নারীর সম্ভ্রমহানি ঘটায়। যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে যৌথবাহিনীর অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পাক হানাদার বাহিনী তাদের দোসরদের নিয়ে ১৪ ডিসেম্বর আরেক দফা বর্বর হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যই ঐদিন পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে তারা নির্মমভাবে হত্যা করে। অবশেষে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে প্রায় ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান বিজয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ২৫ মার্চ রাতের হত্যাকাণ্ডটি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের একটা ক্ষুদ্র অংশ মাত্র। কারণ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকবাহিনী এ দেশের আরও লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের হত্যাকাণ্ডের মতো উক্ত হত্যাকাণ্ডটি মহান মুক্তিযুদ্ধের একট…

উদ্দীপক

সীমাহীন বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের কারণে ভিয়েতনামের দুই অঞ্চলের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশাল অসমতা তৈরি হয়। এর ফলে গত শতাব্দীর মাঝামাঝিতে ভিয়েতনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে মানবতাবিরোধী ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। এতে বহু নিরাপরাধ ও নিরস্ত্র নারী-পুরুষ এবং শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়। এই জঘন্য হত্যাকাণ্ডটি তাদেরকে বিশ্ববাসীর ঘৃণার পাত্রে পরিণত করে। অবশেষে একটি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয়।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে ও দক্ষতার সাথে পরিচালনা করে দ্রুত পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধকে সুসংহত করা, ভারতে আশ্রয় গ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালির দেখাশোনা এবং বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করা ছিল মুজিবনগর সরকার গঠনের অন্যতম উদ্দেশ্য। এছাড়া মুক্তাঞ্চলে প্রশাসন পরিচালনা করার বিষয়টিও এ সরকার গঠনের পেছনে কারণ হিসেবে কাজ করেছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত হত্যাকাণ্ডটি পূর্ব পাকিস্তানের ২৫ মার্চ কালরাতের হত্যাকাণ্ডকে নির্দেশ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে গণহত্যা বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সংযোজন করে। বিশ্বের স্বাধীনতাকামী সাধারণ মানুষ হত্যার এরূপ নজির কমই দেখা যায়। পাকিস্তানি বাহিনী সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি পরিচালনা করেছিল। উদ্দীপকে এ হত্যাকাণ্ডকেই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত সীমাহীন বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের কারণে ভিয়েতনামের দুই অঞ্চলের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশাল অসমতা তৈরি হয়। এর ফলে গত শতাব্দীর মাঝামাঝিতে ভিয়েতনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে মানবতাবিরোধী ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। এতে বহু নিরাপরাধ ও নিরস্ত্র নারী-পুরুষ এবং শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়। অনুরূপ হত্যকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের গণহত্যা। ২৫ মার্চ রাতে পূর্ব । পাকিস্তানের নিরীহ ও নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়, তা ছিল ইতিহাসের অন্যতম এক নারকীয় ঘটনা। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পাকিস্তানি সেনারা ঘুমন্ত নিরস্ত মানুষের ওপর এক বর্বর হত্যাযজ্ঞ চালায়। নির্বিচারে হত্যা ছাড়াও গোলাবর্ষণ ও অগ্নিসংযোগের মাধ্যমে ঢাকাকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়। ভয়ঙ্কর এই রাতটি ইতিহাসে 'পঁচিশে মার্চের কালরাত নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানার ইপিআর বাহিনীর ঘাঁটি, পুরনো ঢাকার হিন্দু প্রধান এলাকাসহ ঢাকার অনেক জায়গা এই নির্বিচার হামলার শিকার হয়। নারকীয় আক্রমণের শিকার হয়ে দর্শন বিভাগের গোবিন্দচন্দ্র দেবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খ্যাতিমান অধ্যাপক শহিদ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল ও জহুরুল হক হলের কয়েকশ আবাসিক ছাত্র ও কর্মচারীকে হত্যা করে পাকিস্তানি সেনারা। সে রাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার হয় রাস্তার প্রতিবাদী জনতা, সাধারণ পথচারী ও বাস্তবাসীরাও। দেশি বিদেশি সূত্র মতে, ২৫ মার্চ রাতে শুধু ঢাকায় প্রায় ৭০০০ মানুষকে হত্যা করা হয়। নিমর্ম এই হত্যাযজ্ঞ ঢাকার বাইরেও চালানো হয়। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে ২৫ মার্চ রাতের সেই হত্যাযজ্ঞের কথাই বলা হয়েছে

উত্তর

উদ্দীপকের হত্যাকাণ্ডের মতো উক্ত হত্যাকাণ্ড অর্থাৎ পূর্ব পাকিস্তানে ২৫ মার্চের গণহত্যাটি মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্র মাত্র— উক্তিটি যথার্থ। উদ্দীপকে দেখা যায়, দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামের একটি অংশে মানবতাবিরোধী ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালায়। এ হত্যাকাণ্ডটি ছিল ভিয়েতনাম যুদ্ধের একটি খণ্ড চিত্র মাত্র। একইভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক-হানাদার বাহিনী পূর্বপাকিস্তানের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর এক ঘৃণ্য হত্যাকাণ্ড চালায়। এ হত্যাকাণ্ডটিও ছিল মহান স্বাধীনতা যুদ্ধের একটি খণ্ডিত চিত্র । ২৫ মার্চ রাতের গণহত্যার পরই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিসেনাদের গেরিলা আক্রমণে জনসমর্থনহীন পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। বর্বর পাকিস্তানিরা এ সময় নিরীহ বেসামরিক জনতার ওপর আক্রমণ করে তাদের নৃশংসভাবে হত্যা করতে থাকে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে থাকে। ছাত্র-যুবকদের দেখামাত্রই তারা গুলি করে হত্যা করে। শহর, গ্রাম, সমগ্র দেশেই তারা অমানবিক হত্যাকাণ্ড পরিচালনা করে। যুদ্ধ চলাকালে হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস (স্বাধীনতাবিরোধী গোষ্ঠী) প্রভৃতি বাহিনীর সহায়তায় এ দেশের নিরীহ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন করে এবং অসংখ্য নারীর সম্ভ্রমহানি ঘটায়। যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে যৌথবাহিনীর অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পাক হানাদার বাহিনী তাদের দোসরদের নিয়ে ১৪ ডিসেম্বর আরেক দফা বর্বর হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যই ঐদিন পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে তারা নির্মমভাবে হত্যা করে। অবশেষে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে প্রায় ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান বিজয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ২৫ মার্চ রাতের হত্যাকাণ্ডটি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের একটা ক্ষুদ্র অংশ মাত্র। কারণ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকবাহিনী এ দেশের আরও লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের হত্যাকাণ্ডের মতো উক্ত হত্যাকাণ্ডটি মহান মুক্তিযুদ্ধের একট… | Prosthuti