উদ্দীপকে উল্লেখিত সরকার দ্বারা ঐতিহাসিক কোন সরকারকে বোঝানো হয়েছে। ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সরকার দ্বারা ঐতিহাসিক মুজিবনগর সরকারকে বোঝানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করলে প্রাথমিকভাবে কোনো সাংগঠনিক কাঠামো ছাড়াই বিচ্ছিন্নভাবে এদেশের মানুষ প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হওয়ার আগে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তায় এ দেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। শিগগিরই মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা, শরণার্থীদের দেখাশোনা এবং বহির্বিশ্বে পাকিস্তানিদের গণহত্যার ঘটনা তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন অর্জনের লক্ষ্যে অস্থায়ী সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এ ব্যাপারে সক্রিয় হন। উদ্দীপকে উল্লেখিত সরকারের সাথে মুজিবনগর সরকার সাদৃশ্যপূর্ণ। কেননা গণহত্যা শুরুর দুই সপ্তাহ পর ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথ তলায় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। স্থানটির নাম পরে মুজিবনগর রাখা হয় বলে ওই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ সরকারের রাষ্ট্রপতি করা হয়। অন্য শীর্ষ নেতারা ছিলেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম; প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ; স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ.এইচ.এম. কামারুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সরকার দ্বারা মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকারকে বোঝানো হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সরকার দ্বারা ঐতিহাসিক কোন সরকারকে বোঝানো হয়েছে। …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর