উদ্দীপকের সরকারের সাথে মুজিবনগর সরকারের কার্যক্রমের সাদৃশ্য পর্যালোচনা করো।
উত্তর: উদ্দীপকের সরকারের কার্যক্রম ও মুজিবনগর সরকারের কার্যক্রমের প্রকৃতি একইরূপ ছিল। ১৯৭১ সালের ১০ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠিত হয়। দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং স্বাধীনতার পক্ষে বিশ্বের অন্যান্য দেশের সমর্থন আদায়ে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বর্ণিত সরকার যেমন স্বাধীনতার লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যায়, ঠিক তেমনিভাবে মুজিবনগর সরকার সুসংগঠিতভাবে যুদ্ধ পরিচালনার মাধ্যমে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে মুজিবনগর সরকারের কার্যক্রম ছিল বেশ ফলপ্রসু। স্বাধীনতার লক্ষ্যে এই সরকার পরিকল্পিতভাবে সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে মুক্তিবাহিনী গঠন করে। সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং তিনটি ব্রিগেড গঠন করে মুজিবনগর সরকার বিচক্ষণতার পরিচয় দেয়। এসব সেক্টর ও ফোর্সে যুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে গেরিলা ট্রেনিং দেওয়া ছাড়াও প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান, এক কোটিরও বেশি শরণার্থীর জন্য ত্রাণের ব্যবস্থা করা, স্বাধীন বাংলা বেতারের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে এ সরকার। স্বাধীনতা যুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখা ও সংগ্রামী মানুষের মনোবল ঠিক রাখার জন্য মুজিবনগর সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে ও পত্র-পত্রিকার সাহায্যে যে প্রচেষ্টা চালিয়েছিল তা মুক্তিযুদ্ধের প্রেরণার অন্যতম উৎস ছিল। এছাড়াও এ সরকার কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক ও স্টকহোমসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধি নিয়োগ করে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। ফলে মুক্তিযুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের সমর্থন আদায় করা সম্ভব হয়েছিল, যা আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত সরকারের কার্যক্রমের মতো মুজিবনগর সরকারের সফল কার্যক্রমের তৎপরতার ফলেই অল্প সময়ের মধ্যে আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলাম
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সরকারের সাথে মুজিবনগর সরকারের কার্যক্রমের সাদৃশ্য পর্যালো…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর