উদ্দীপকে বর্ণিত হকের সাথে বাংলাদেশের কোন ঐতিহাসিক নির্বাচনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সারণিটি পাকিস্তান আমলের ১৯৭০ সালের নির্বাচনকে নির্দেশ করে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের সর্বপ্রথম নির্বাচন। পূর্ব পাকিস্তানের জন্য এ নির্বাচনের ফলাফল ছিল চমকপ্রদ। শুধু তাই নয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে এ নির্বাচনের ফলাফল অভূতপূর্ব প্রভাব ফেলে। উদ্দীপকের সারণিতে এ নির্বাচনের ফলাফল তুলে ধরা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত জাতীয় পরিষদের ১৬৯টি সাধারণ আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনসহ ১৬৭টি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্য দুটি আসনের মধ্যে নির্বাচিত হন পিডিপি প্রধান জনাব নূরুল আমিন ও চাকমা ত্রিদিব রায়। অন্যদিকে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ১৪৪টি আসনের মধ্যে সে অঞ্চলের প্রধান দল জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি সাধারণ ৮৩টি আসন লাভ করে। বাকি আসনগুলোর মধ্যে পাকিস্তান মুসলিম লীগ (কাউন্সিল) ৭টি, পাকিস্তান মুসলিম লীগ (কাইয়ুম) ৯টি, পাকিস্তান মুসলিম লীগ (কনভেনশন) ২টি, জমিয়ত উল উলামায়ে ইসলাম পায় ৭টি আসন। এছাড়া মারকাযী জমিয়ত- উল-উলেমা ৭টি, জামায়াত ইসলামি পাকিস্তান ৪টি। ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ১টি এবং স্বতন্ত্র দল ১৩টি আসন পায়। উদ্দীপকে এই ফলাফলই সারণি আকারে উল্লেখ করা হয়েছে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের সারণি পাকিস্তান আমলের ১৯৭০ সালের নির্বাচনকে নির্দেশ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হকের সাথে বাংলাদেশের কোন ঐতিহাসিক নির্বাচনের মিল রয…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর