শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ফ্রান্সের মতো কোন দেশ আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফ্রান্সের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল ভারত। ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে দেখা যায়, আঠারো শতকে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে। এ আন্দোলনে তাদের অস্ত্র দিয়ে, রসদ দিয়ে ও খাদ্য দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। তাঁদের সহায়তায় আমেরিকা ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের ফ্রান্সের সাথে ভারতের সাদৃশ্য রয়েছে। কেননা ভারত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীনতা লাভে সহায়তা করে। ভারতের জনগণ ও সরকার প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় ও বিশ্বজনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যৌথ কমান্ড গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছেন। এভাবেই বাংলাদেশকে সহযোগিতা করে ভূমিকা রেখেছে ভারত।তাই বলা যায়, উদ্দীপকের ফ্রান্সের মতো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত। তাই ফ্রান্সের সাথে ভারতের মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ফ্রান্সের মতো কোন দেশ আমাদের স্বাধীনতা যুদ্ধে সহা…

উদ্দীপক

বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশদের উপনিবেশ ছিল। আঠারো শতকের ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে আমেরিকানরা স্বাধীনতা আন্দোলন শুরু করে। এ আন্দোলনে খাদ্য ও রশদ দিয়ে সহায়তা করে ব্রিটিশদের চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স। ফরাসিদের সহায়তায় ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে। ঘটনাটি বিশ্ব ইতিহাসের যুগান্তকারী অধ্যায়।

Mymensingh · 2023

উত্তর

মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়।

উত্তর

ইয়াহিয়া সরকার ক্ষমতা হারানোর ভয়ে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। ইয়াহিয়া খান ভাবতে পারেনি আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তাই ৭০-এর নির্বাচনের ফলাফলে সে দিশেহারা হয়ে পড়ে। তাছাড়া ১৯৭১ সালে ৩ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচিত সদস্যরা ৬ দফা ও ১১ দফা প্রশ্নে আপস না করার সিদ্ধান্ত নিলে ভুট্টোর সাথে ষড়যন্ত্র করে ইয়াহিয়া খান ক্ষমতা বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। তাছাড়া পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা থেকে বিতাড়িত হবে এবং পূর্ব পাকিস্তানের উন্নয়ন হবে ভেবে ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে অনীহা দেখায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ফ্রান্সের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল ভারত। ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে দেখা যায়, আঠারো শতকে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে। এ আন্দোলনে তাদের অস্ত্র দিয়ে, রসদ দিয়ে ও খাদ্য দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। তাঁদের সহায়তায় আমেরিকা ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের ফ্রান্সের সাথে ভারতের সাদৃশ্য রয়েছে। কেননা ভারত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীনতা লাভে সহায়তা করে। ভারতের জনগণ ও সরকার প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় ও বিশ্বজনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যৌথ কমান্ড গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছেন। এভাবেই বাংলাদেশকে সহযোগিতা করে ভূমিকা রেখেছে ভারত।তাই বলা যায়, উদ্দীপকের ফ্রান্সের মতো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত। তাই ফ্রান্সের সাথে ভারতের মিল রয়েছে।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমার পঠিত উক্ত দেশ তথা ভারতের অবদান অপরিসীম। নিচে উক্ত দেশের অবদান মূল্যায়ন করা হলো-বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিকটতম প্রতিবেশী ভারত গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীকে সেদেশে আশ্রয় দেয়। ভারত তখন নিজেই অর্থনৈতিক ও জনসংখ্যা সমস্যায় জর্জরিত থাকলেও দীর্ঘ নয় মাস ধরে বাংলাদেশের কোটি মানুষের বোঝা কাঁধে নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে। শরণার্থীদের আশ্রয়দান ও প্রতিপালন ছাড়াও ভারত সরকারতার দেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ভারত মুক্তিবাহিনীকে যুদ্ধের জন্য অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের অস্থায়ী সরকারের সদর দপ্তর স্থাপনের অনুমতি দেয়। ভারত সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনেও সহায়তা করে। মুক্তিযুদ্ধের শেষদিকে নভেম্বর মাসে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্রবাহিনী 'যৌথ কমান্ড' গঠন করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।সরকারি পর্যায়ের বাইরেও ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের, সময় বাংলাদেশের প্রতি অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ ও সেতারবাদক পণ্ডিত রবি শংকর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন বহুল আলোচিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা। এ অনুষ্ঠান থেকে ওঠা ১০ লাখ ডলার ইউনিসেফের মাধ্যমে শরণার্থী শিশুদের জন্য দান করা হয়। এভাবে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অপরিসীম।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।