তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: এটি বাংলাদেশের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ তথা বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। কেননা এদিনে বিশ্ব ইতিহাসে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হয়। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ জন্ম নেয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসকের বৈষম্য আর শোষণের শিকার হয়। বাংলার মানুষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে শোষিত হয়। অবশেষে বাংলার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করে স্বায়ত্তশাসন লাভের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী দাবি না মেনে দমননীতি চালায়। ফলে বাঙালি ক্রমশ মুক্তি আন্দোলনে সচেতন হয়। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা বিজয়ী হলেও তারাক্ষমতা হস্তান্তরে অনীহা করে এবং ২৫ মার্চ গণহত্যা শুরু করে। এমতাবস্থায় বাংলার নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে। বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে বিশ্বে সার্বভৌম বাংলাদেশ জন্ম নেয়। তাই শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে জয় লাভ বিশ্ব ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর