উদ্দীপকে বর্ণিত সরকারের সাথে তোমার পাঠ্যবইয়ে যে সরকারের মিল রয়েছে তা উল্লেখপূর্বক সেই সময়ের উক্ত সরকারের অপরিহার্যতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারের সাথে আমার পাঠ্যবইয়ে মুজিবনগর সরকারের মিল রয়েছে। সেই সময়ে অর্থাৎ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অপরিহার্যতা আবশ্যিক ছিল। মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করার জন্য একটি অস্থায়ী সরকার গঠন অপরিহার্য হয়ে ওঠে। এ প্রেক্ষিতে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা একত্রিত হয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন করে, যা ইতিহাসে মুজিবনগর সরকার নামে পরিচিত। যুদ্ধকালে সামরিক ও বেসামরিক যাবতীয় প্রশাসন পরিচালনা করে মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । উদ্দীপকে অনুরূপ সরকারের প্রতিচ্ছবি লক্ষণীয় । উদ্দীপকে দেখা যায়, 'ক' অঞ্চলের জনগণ সশস্ত্র যুদ্ধ শুরু করে স্বাধীনতার দিকে এগিয়ে গেলেও প্রয়োজন ছিল যৌক্তিকভাবে যুদ্ধ পরিচালনা ও বহির্বিশ্বের সমর্থন আদায় করা। এ লক্ষ্যকে সামনে রেখে পূর্ববর্তী নির্বাচনে জয়লাভ করা প্রতিনিধিদের নিয়ে কারাগারে অন্তরীণ প্রাণপ্রিয় নেতাকে প্রধান করে একটি সরকার গঠন করা হয়। একই লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার পরপরই বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মুক্তিযুদ্ধকে সঠিক ও সংগঠিতভাবে পরিচালনার কোনো দিকনির্দেশনা ছিল না, এমনকি ১০ এপ্রিল পর্যন্ত মুক্তিযুদ্ধ পরিচালিত হয় অপরিকল্পিতভাবে ও বিচ্ছিন্নভাবে । এ সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণসহ গোলাবারুদ সংগ্রহ কীভাবে হবে, বহির্বিশ্বের সমর্থন আদায় ও সাহায্য-সহযোগিতা কীভাবে পাওয়া যাবে তা প্রশ্নাতীত ছিল। এমতাবস্থায় মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করা, ভারতে আশ্রয় গ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালিদের দেখাশোনা, বহির্বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তিকে তুলে ধরা, বিশ্বে জনমত গঠন ও তহবিল সংগ্রহে ১৯৭০ সালের নির্বাচনে জয়ী প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রধান করে মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের সঠিক নেতৃত্বে বাংলাদেশ নয় মাসে চূড়ান্ত বিজয় অর্জন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ মুজিবনগর সরকার গঠন অপরিহার্য ছিল। কেননা মুজিবনগর সরকার ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব ছিল না।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকারের সাথে তোমার পাঠ্যবইয়ে যে সরকারের মিল রয়েছে…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর