উদ্দীপকে কোন মহান নেতার কোন ভাষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি ভাষণ একটি জাতিকে কতটা উদ্দীপ্ত করতে পারে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ । উদ্দীপকে এ ভাষণ সম্পর্কেই বলা হয়েছে। উদ্দীপকে বর্ণিত বিশিষ্ট ইতিহাসবিদ Jacob F Field [গণিত] -এর বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা 'We shall Fight on the Beaches, the Speeches that inspired History [গণিত] শীর্ষক গ্রন্থে পয়েট অব পলিটিক্স হিসেবে খ্যাত একজন মহান নেতার ঐতিহাসিক ভাষণ স্থান পেয়েছে। উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন সেটি ইঙ্গিত করা হয়েছে। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি খুব গুরত্বপূর্ণ ছিল। এই ভাষণ বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক গৌরবজনক অধ্যায় এবং মূল্যবান দলিল। এ ভাষণে বঙ্গবন্ধু দেশের শোষিত-বঞ্চিত ও মেহনতি মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের আহ্বান জানান। তিনি এই ভাষণে বলেন, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।' সুতরাং বলা যায়, উদ্দীপকে মহান নেতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিফলন ঘটেছে ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মহান নেতার কোন ভাষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে ? ব্যাখ্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর