উদ্দীপকে আক্রমণের ঘটনাটি তোমার পঠিত কোন রাতের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আক্রমণের ঘটনাটি আমার পঠিত ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের পাকবাহিনীর গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে গণহত্যা বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সংযোজন করে। বিশ্বে স্বাধীনতাকামী সাধারণ মানুষকে এরূপ হত্যার নজির খুব কমই দেখা যায়। পাক-হানাদার বাহিনী সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড পরিচালনা করে। উদ্দীপকেও এ ঘটনার প্রতিচিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকেই মুসলিম প্রধান অঞ্চল। কিন্তু একই অঞ্চলে খ্রিস্টান আধিপত্যের কারণে মুসলমানরা খ্রিস্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে। ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে সচেষ্ট হলে বিষ্টানরা তাদের দমন করতে হঠাৎ এক রাতে তাদের ওপর সশস্ত্র আক্রমণ করে ও বহু মানুষকে হত্যা করে। একইভাবে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী মুক্তিকামী বাঙালিদের ওপর নির্মম হত্যাকান্ড চালায়। এই রাতে প্রায় ৫০ হাজার বাঙালি নর-নারী ও শিশু গণহত্যার শিকার হয়। ছাত্র, শিক্ষক, রাজনৈতিক, পেশাজীবীসহ সব স্তরের মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। পাক-বাহিনীর এই জঘন্য হত্যাকাণ্ড ইতিহাসে 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত। তাই বলা যায়, উদ্দীপকে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের চিত্রই প্রতিফলিত হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে আক্রমণের ঘটনাটি তোমার পঠিত কোন রাতের কথা স্মরণ করিয়ে দেয়…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর