উক্ত ঐতিহাসিক ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্রটি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের। এই ঐতিহাসিক ঘটনাটি তাৎপর্য অনেক। নিম্নে তা আলোচনা করা হলো :১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয়ে ধর্মের ভিত্তিতে গঠিত ও হাজার মাইলের বেশি দূরত্বের দুই ভূখণ্ড নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্র। সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক সব দিক থেকে পাকিস্তানের দুই অংশ ছিল ভিন্ন। তাছাড়া রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক সর্বক্ষেত্রে পূর্বাঞ্চলের উপর পশ্চিমা দেশ সীমাহীন বৈষম্য এবং নিপীড়নের হাত থেকে এই ভাঙ্গনের মাধ্যমে মুক্তি মেলে বাঙ্গালির। পরবর্তীতে ১৯৭১ সালের ২২শে ডিসেম্বর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রবাসী সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা ঢাকায় এসে স্বাধীন বাংলাদেশের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১১ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আর এর মধ্য দিয়েই শুরু হয় স্বাধীন বাংলাদেশের পথ চলা।তাই বলা যায়, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের এই ঐতিহাসিক ঘটনাটির তাৎপর্য অনেক।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ঐতিহাসিক ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর