উদ্দীপকে পূর্ব পাকিস্তানের উপর কোন কোন ক্ষেত্রে বৈষম্যের চিত্র প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান সরকারের অর্থনৈতিক বৈষম্য চিত্র প্রতিফলিত হয়েছে । পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারে নি। আয়তনে পূর্ব পাকিস্তান বড় হলেও পশ্চিম পাকিস্তানের অধিকাংশ অঞ্চল ছিল অনুর্বর ও মরুয়ম। সেজন্য এখানে কৃষি উন্নয়নের কোন সম্ভাবনা ছিল না। শিল্পকারখানাও তেমন প্রতিষ্ঠিত হয়নি। ফলে আর্থিক দিক থেকে প্রথম দিকে পশ্চিম পাকিস্তান ছিল দুর্বল। অন্যদিকে পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ। এজন্য অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যর কারণে পূর্ব বাংলার মানুষ এর সুফল থেকে বঞ্চিত হয়। উদ্দীপাকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানদের উপর যেসব অর্থনৈতিক নির্যাতন চালাত তা নিয়ে তুলে ধরা হল। বাংলাদেশের জন্ম লগ্ন পর্যন্ত পাকিস্তানের মোট তিনটি এই পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। পাকিস্তানের মোট রাজস্ব আয় শতকরা ৬০ ভাগ অর্জিত হত পূর্ব বাংলা থেকে। অথচ এর মাত্র ২৫ হতো এ অঞ্চলে। মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ছিল না। কেন্দ্র এসব সরাসরি নিয়ন্ত্রণ করত বলে পূর্ব পাকিস্তানের সব আয় চলে যেতো পশ্চিম পাকিস্তানি। তাছাড়া স্টেট ব্যাংকসহ প্রায় সব ব্যাংক, বিমা,বাণিজ্য, সরকারি-বেসরকারি,প্রতিষ্ঠান বিদেশি মিশনসমূহ সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপন করা হয়। ফলে এ অঞ্চল থেকে অবাধে অর্থ পাচার সম্ভব হয়। পূর্ব বাংলার প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানের স্বার্থান্বেষী মহল কৌশলে পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।সুতরাং বলা যায, উদ্দীপকে পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান সরকারের অর্থনৈতিক বৈষম্য চিত্র লক্ষণীয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে পূর্ব পাকিস্তানের উপর কোন কোন ক্ষেত্রে বৈষম্যের চিত্র প্রত…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর