তিতুমীরের মতো বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন - উক্তিটির সপক্ষে তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: তিতুমীরের মতো বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন - নিম্নে উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো: তিতুমীর ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। দেশের স্বাধীনতার জন্য তার এই অবদানের কারণে তিতুমীর ইতিহাসে অমর হয়ে আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে আছেন। কেননা বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ পুরো পাকিস্তানের শোষণের হাত থেকে রক্ষা পেতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বাঙালিরা। দীর্ঘ নয়মাস যুদ্ধ শেষে আমরা স্বাধীনতা অর্জন করি। এছাড়াও স্বাধীনতা যুদ্ধে পূর্ব থেকেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্নভাবে দেশে প্রচেষ্টা চালিয়ে এসেছে। ১৯৬৬ সালে তিনি দেশের মানুষের অধিকার রক্ষার জন্য ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। মূলত দেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তিনি এই ছয় দফা উত্থাপন করেন। তাই বলা যায়,তিতুমীরের মতো বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তিতুমীরের মতো বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন - উক্তি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর