উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিনের নির্বাচনের সাথে পাকিস্তানের কোন নির্বাচনের মিল রয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফিলিস্তিনের নির্বাচনের সাথে পাকিস্তানের ১৯৭০ সালের নির্বাচনের মিল রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো : ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অপরিসীম গুরুত্ব বহন করে। এই নির্বাচন ছিল সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম নির্বাচন। পূর্ব পাকিস্তানের জন্য এ নির্বাচনের ফলাফল ছিল যেমন চমকপ্রদ তেমনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রেও এ নির্বাচনের প্রভাব ছিল তাৎপর্যপূর্ণ। তবে এ নির্বাচনের ফল অনুযায়ী ক্ষমতা হস্তান্তরে ইয়াহিয়া সরকার মোটে রাজি ছিল না। উদ্দীপকেও এমনটি লক্ষ্য করা যায়। ফিলিস্তিনের নির্বাচনে ফিলিস্তিনের ক্ষমতাসীন পার্টি পিএলও হেরে যায়। তবে হেরে গেলেও প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে রাজি ছিল না। ১৯৭০সালে পাকিস্তানেও জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। এতে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামীলীগ অংশগ্রহণ করে। আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার ছিল পূর্ব পাকিস্তানের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ইশতেহারে ছয় দফা সহ এ অঞ্চলের আপামর জনতার প্রানের দাবি প্রতিফলিত হয়েছিল। তাই তারা আওয়ামীলীগের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়ে জয়যুক্ত করে। উভয় পরিষদে আওয়ামী লীগের জয় হয়। জয় অনুযায়ি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ ছিল। তবে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে বিষয়টি বিলম্বিত করতে কুটকৌশল অবলম্বন করেন। সুতরাং দেখা যায়, উদ্দীপাকে উল্লেখিত ফিলিস্তিনের। নির্বাচনের সাথে ১৯৭০ সালে পাকিস্তানের নির্বাচনের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফিলিস্তিনের নির্বাচনের সাথে পাকিস্তানের কোন নির্ব…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর