শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রগুলো আমাদের জাতীয় জীবনের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে চিত্রগুলো আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ২৫শে মার্চের কালরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত এক স্মরণীয় ঘটনা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশমতো পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খানের বাহিনী ২৫ শে মার্চ মধ্যরাতের কিছুক্ষণ আগে ঢাকায় গণহত্যা ও ধ্বংসের তান্ডবলীলায় মেতে উঠে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর বাহিনী ঘাটি, পুরান ঢাকার হিন্দুপ্রধান এলাকা সহ ঢাকার বিভিন্ন এলাকায় হামলা চালায়। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, জহুরুল হক হল, জগন্নাথ হলের ছাত্র, কর্মকর্তা-কর্মচারী হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব সহ অনেক খ্যাতিমান অধ্যাপক কে হত্যা করে। তাদের এই হত্যাযজ্ঞের শিকার হয় রাস্তার প্রতিবাদী জনতা, সাধারণ পথচারী, বস্তিবাসীও। এ রাতে তারা ঢাকায় প্রায় ৭০০০ মানুষকে হত্যা করে। দেশের বিভিন্ন সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেয় এবং বিভিন্ন দেশের ২৫ জন সাংবাদিককে আটকে রাখে। পরবর্তীতে রাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে।তাই বলা যায়, উদ্দীপকে চিত্রগুলো ২৫শে মার্চের কালরাতের কথা স্মরণ করিয়ে দেয় ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের চিত্রগুলো আমাদের জাতীয় জীবনের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স…

Dhaka · 2022

উত্তর

বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

উত্তর

১৯৬৯ সালে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান যে গণআন্দোলন সংঘটিত হয়েছিল তা উনসত্তরের গনঅভ্যুত্থান নামে পরিচিত। আয়ুব খানের দশ বছরের স্বৈরশাসক পূর্ব পাকিস্তান ক্ষুদ্ধ করে তুলেছিলো। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করলে আয়ুব খান এই আন্দোলন দমন করার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা মামলা দায়েল করে। ফলে গণবিক্ষোভ সৃষ্টি হয়। এই সময় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এয়িয়ে এলে এ গণবিক্ষোভ গণবিস্ফোরণের পরিণত হয়। আয়ুব সরকারের বিরুদ্ধে এই তীব্র আন্দোলনই ইতিহাসে উনসত্তরের গনঅভ্যুত্থানে নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে চিত্রগুলো আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ২৫শে মার্চের কালরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত এক স্মরণীয় ঘটনা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশমতো পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খানের বাহিনী ২৫ শে মার্চ মধ্যরাতের কিছুক্ষণ আগে ঢাকায় গণহত্যা ও ধ্বংসের তান্ডবলীলায় মেতে উঠে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর বাহিনী ঘাটি, পুরান ঢাকার হিন্দুপ্রধান এলাকা সহ ঢাকার বিভিন্ন এলাকায় হামলা চালায়। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, জহুরুল হক হল, জগন্নাথ হলের ছাত্র, কর্মকর্তা-কর্মচারী হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব সহ অনেক খ্যাতিমান অধ্যাপক কে হত্যা করে। তাদের এই হত্যাযজ্ঞের শিকার হয় রাস্তার প্রতিবাদী জনতা, সাধারণ পথচারী, বস্তিবাসীও। এ রাতে তারা ঢাকায় প্রায় ৭০০০ মানুষকে হত্যা করে। দেশের বিভিন্ন সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেয় এবং বিভিন্ন দেশের ২৫ জন সাংবাদিককে আটকে রাখে। পরবর্তীতে রাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে।তাই বলা যায়, উদ্দীপকে চিত্রগুলো ২৫শে মার্চের কালরাতের কথা স্মরণ করিয়ে দেয় ।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত ঘটনা তথা ২৫শে মার্চ কালরাতের ঘটনাই আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল" নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো: ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এতে প্রায় ৭ হাজার মানুষ শহীদ হন। কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে পুরো বাঙালি জাতি। এই হত্যাযজ্ঞের খবরে বাঙালিরা ক্ষোভে ফেটে পড়ে। একই সাথে এর ফলে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার মাঝে অনুপ্রেরণা তৈরি হয়। ২৬ শে মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি পাকহানাদার বাহিনীর আকস্মিক আক্রমণের বিরুদ্ধে বাঙালি জাতির মানে আশার সঞ্চার করে। ফলে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা। দেশকে স্বাধীন করার বাসনা নিয়ে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি সেনাবাহিনীর নিপীড়ন ও নির্যাতনের মাত্রা যত বাড়তে থাক, বাঙালির প্রতিরোধ তত প্রবল হয়ে ওঠে। মূলত ২৫শে মার্চের গণহত্যার ফলেই বাঙালিরা বুঝা যায়, প্রতিরোধ এখন অনিবার্য। যার ফলে সর্বস্তরের বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। তাই বলা যায়, "২৫শে মার্চ কালরাতের ঘটনাই আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল"।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।