উদ্দীপকে চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সাক্ষী। নিম্নে তা আলোচনা করা হলো:১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানিদের শুরু হয় বিভিন্নভাবে আমাদের উপর শুরু করে বিভিন্নভাবে শাসন শোষণ। পরবর্তীতে ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে না পেরে উঠে অবশেষে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জগজিৎ সিং অরোরা ও পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার্ন কমান্ডের প্রদান ও পুরো পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খানকে নিয়ে সম্পাদিত চুক্তির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে। উদ্দীপকের চিত্রে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকাল ৪ টায় রেসকোর্স ময়দানে জেনারেল আমির আব্দুল্লা খান নিয়াজী প্রায় ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার বিষয়টি আলোকপাত রয়েছে। আর এর মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন সর্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সাক্ষী।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী? আলোচনা কর।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর