"উদ্দীপকে উক্ত ঘটনাই আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল" - উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত ঘটনা তথা ২৫শে মার্চ কালরাতের ঘটনাই আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল" নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো: ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এতে প্রায় ৭ হাজার মানুষ শহীদ হন। কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে পুরো বাঙালি জাতি। এই হত্যাযজ্ঞের খবরে বাঙালিরা ক্ষোভে ফেটে পড়ে। একই সাথে এর ফলে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার মাঝে অনুপ্রেরণা তৈরি হয়। ২৬ শে মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি পাকহানাদার বাহিনীর আকস্মিক আক্রমণের বিরুদ্ধে বাঙালি জাতির মানে আশার সঞ্চার করে। ফলে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা। দেশকে স্বাধীন করার বাসনা নিয়ে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি সেনাবাহিনীর নিপীড়ন ও নির্যাতনের মাত্রা যত বাড়তে থাক, বাঙালির প্রতিরোধ তত প্রবল হয়ে ওঠে। মূলত ২৫শে মার্চের গণহত্যার ফলেই বাঙালিরা বুঝা যায়, প্রতিরোধ এখন অনিবার্য। যার ফলে সর্বস্তরের বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। তাই বলা যায়, "২৫শে মার্চ কালরাতের ঘটনাই আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল"।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
"উদ্দীপকে উক্ত ঘটনাই আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল" - উক…
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর