উক্ত ঐতিহাসিক ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঐতিহাসিক ঘটনাটি ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। নিম্নে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরা হলো:১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ভাষনে তিনি পূর্ব পাকিস্তানের উপর শোষণ এবং অধিকার আদায়ের বিষয়ে বলেন। একই সাথে তিনি বিভিন্ন জাতীয় ধর্মের দিক থেকে সম্প্রীতি বজায় রাখার জন্য এবং সংঘাতেরাতে সেনাবাহিনীদের বেড়াতে থাকতে নির্দেশনা দেন। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা না দিলেও মুক্তি পাগল বাঙালি এ ভাষণের মধ্যে স্বাধীনতার সবুজ সংকেত দেখতে পায়। তারা বঙ্গবন্ধুর এ ভাষণকে স্বাধীনতার কৌশল কত ঘোষণা হিসেবে গ্রহণ করে। "তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকবে" এবং "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল", এই আহ্বানগুলো বাঙালি জাতির যুদ্ধের প্রস্তুতি ডাক হিসেবে গ্রহণ করেছিল। স্বাধীনতা পাগল মানুষের সর্বাত্মক অসহযোগিতার কারণে পূর্ব পাকিস্তানের সরকারি কর্মতৎপরতা অচল হয়ে পড়ে । বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলনের সাফল্যে অপরিসীম অবদান রেখেছিল। আর ঐ আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে আমাদের মুক্তিযুদ্ধ সূচনা হয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে অবশেষে বাঙালির অর্জন করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। মূলত ৭ই মার্চের ভাষণের ফলে বাঙালি অধিকার আদায়ের সচেষ্ট হয়ে ওঠে। উজ্জীবিত হয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে এবং গড়ে তোলে অপ্রতিরোধ্য আক্রমণ। ৭ই মার্চের ভাষণের প্রভাব পড়েছিল সমগ্র বাঙালি জাতির উপর। এজন্যই কৃষক শ্রমিক ছাত্র-শিক্ষকসহ বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে এবং ছিনিয়ে আনে স্বাধীনতা। তাই বলা যায়, ঐতিহাসিক সাত ই মার্চের ভাষণের তাৎপর্য অনেক।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ঐতিহাসিক ঘটনার তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর