জাতীয় নির্বাচনে জনতা পার্টির বিজয়ের কারণ ও উক্ত জোটের বিজয়ের কারণ ছিল ভিন্ন - বিশ্লেষণ কর
উত্তর: জাতীয় নির্বাচনে 'জনতা পার্টির' বিজয়ের কারণ ও উক্ত জোট অর্থাৎ যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ছিল ভিন্ন। ১৯৫৪ সালে পূর্ব বাংলার পাঁচটি রাজনৈতিক দল মিলে ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করেছিল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট একচেটিয়াভাবে বিপুল ভোটে যায় লাভ করে। ২৩৭টি আসনের মধ্যে ২২৩ টি আসন লাভ করে। মুসলিম লীগ যে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ধনী শ্রেণীর পকেট সংগঠনে পরিণত হয় এই ফলাফল তারই প্রমাণ। মুসলিম লীগ নেতৃবৃন্দের বেশিরভাগই ছিলেন ধর্মান্ধ ও এলিট শ্রেণীভুক্ত। এরা ছিল শহরে ও গ্রামাঞ্চলে জনবিছিন্ন। এই জনবিচ্ছিন্নতা মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের একটি কারণ। এ কারণটি উদ্দীপকের 'জনতা পার্টির' বিজয়ের পেছনে একটি কারণ হলেও যুক্তফ্রন্টের বিজয়ের পেছনে আরো অনেক কারণ রয়েছে। ১৯৫৪ সালে পূর্ব বাংলার পাঁচটি রাজনৈতিক দল মিলে ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করেছিল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট একচেটিয়াভাবে বিপুল ভোটে যায় লাভ করে। ২৩৭টি আসনের মধ্যে ২২৩ টি আসন লাভ করে। মুসলিম লীগ যে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ধনী শ্রেণীর পকেট সংগঠনে পরিণত হয় এই ফলাফল তারই প্রমাণ। এ নির্বাচন ছিল পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার গোপন 'ব্যালট বিপ্লব'। কারণ এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রাধান্যের অবসান ঘটে। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ কিছু নেতার ব্যক্তিগত সংগঠনে পরিণত হয়। নেতা, কর্মী ও সমর্থকদের সাথে এর দূরত্ব বেড়ে যায়। এছাড়াও মুসলিম লীগের অন্তদলীয় কোন্দলও বেড়ে যায়। অনেক ত্যাগী নেতা দলে জায়গা না পেয়ে দল ত্যাগ করে নতুন দল গঠন করে। বিশেষ করে ১৯৫৪ সালে নির্বাচনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণির ও তরুণদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। ফলে রাজনীতিতে গুনগত পরিবর্তন আসে। অবশেষে বলা যায়, জাতীয় নির্বাচনে 'জনতা পার্টির' বিজয়ের কারণ ও উক্ত জোট অর্থাৎ যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ছিল ভিন্ন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
জাতীয় নির্বাচনে জনতা পার্টির বিজয়ের কারণ ও উক্ত জোটের বিজয়ের কার…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর