উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের কোন ঘটনার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের চিত্রটি ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :উদ্দীপকে ৭ই মার্চের ভাষণের একটি অন্যতম উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। উক্তিটিতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বিষয়ে দিকনির্দেশনা ছিল। ৭ ই মার্চের ভাষণ শেষে বঙ্গবন্ধু উজ্জীবিত বাঙালিদের প্রতি এই উক্তিটি ব্যক্ত করেছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ এক ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৭১ সালে চলমান অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ধরে দেওয়া বঙ্গবন্ধুর এই ভাষণটি বাঙালি স্বাধীনতা অর্জনে অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল। এই ভাষণে তিনি বাঙ্গালীদেরকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। এটি পূর্ব পাকিস্তানের মানুষদেরকে ব্যাপকভাবে আলোড়িত করে, কেননা এতে বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। নির্বাচনে তিনি বাঙ্গালীদের উপর রাজনৈতিক, অর্থনৈতিক বঞ্চনার ইতিহাস তুলে ধরে মুক্তির কথা বলেছেন। তিনি এ ভূখণ্ডের সব ধর্মীয় ও জাতিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তার এই ভাষণের মাধ্যমেই বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের সবুজ সংকেত পেয়ে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার সাথে সাথেই বাংলার আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তুমুল যুদ্ধ। অবশেষে আমরা অর্জন করি স্বাধীনতা। তাই বলা যায়, উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের চিত্রটি ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের কোন ঘটনার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর