শেয়ারFacebookWhatsApp

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল - তোমার মতামত দাও।

উত্তর: বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল, এই বিষয়ে নিম্নে মতামত ব্যক্ত করা হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ভাষনটি মূলত ছিল বাঙ্গালীদের স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের একটি দিকনির্দেশনা। পুরো বাঙালি জাতিকে উদ্দীপ্ত করতে পেরেছিলো এই ভাষণটি। পরবর্তীতে ১৯৭১ সালে ২৬ শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করেন। এতে করে সাত কোটি নিরস্ত্র, শান্তিপ্রিয় বাঙালি সশস্ত্র যোদ্ধায় পরিণত হয়। তৈরি হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য। সমগ্র বাঙালি জাতি জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাঙ্গালীদের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস গড়ে ওঠে। সমগ্র বাঙালি জাতি তখন স্বাধীনতা অর্জনের জন্য উজ্জীবিত হয়ে উঠে। নিজেদের অধিকার আদায়ের জন্য সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তুলে অপ্রতিরোধ্য আক্রমণ। এই আক্রমণের ফলেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। আমরা অর্জন করি স্বাধীনতা। বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীদের নির্যাতনের শিকার হলেও মূলত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার ফলেই স্বাধীনতার জন্য সচেষ্ট হয়ে ওঠে এবং উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই বলা যায়, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল …

উদ্দীপক

মনীষা নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা চলচিত্রটি দেখছিল। মুভিটিতে সে আমাদের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে বাঙ্গালীদের উপর পাক বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ দেখে বিস্মিত হয়। সিনেমায় দেখানো হচ্ছিল কিভাবে নিরাপরাধ বাঙ্গালীদের ধরে হত্যা করেছে পাক বাহিনী। তাছাড়া বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার যুব সমাজকে কিভাবে আত্মত্যাগী উজ্জীবিত করেছিল তা খুব সাবলীলভাবে মুভিতে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।

Sylhet · 2021

উত্তর

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

উত্তর

১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী বাঙ্গালীদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সেই অপারেশনটির সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞটি ছিল তাদের পূর্বপরিকল্পিত। আর এই হত্যাযজ্ঞ টি সাংকেতিক নাম তারা দিয়েছিল অপারেশন সার্চলাইট।

উত্তর

উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের ২৫শে মার্চ কালরাত্রির হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৭১ সালে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের পর রাজনৈতিক সংকট আরও তীব্র হয়। অন্যদিকে সংকট নিরসনের চেষ্টা না করে ইয়াহিয়া খান আলোচনার নামে কালক্ষেপণ করে পূর্ব পাকিস্তান আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। পরবর্তীতে ১৯৭১ সালের ২৫ শে মার্চ তার নির্দেশে টিক্কা খান গণহত্যা চালায়। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্র একইভাবে পাকবাহিনী গণহত্যায় মেতে উঠে। এ রাতে তারা শুধু ঢাকায় প্রায় ৭০ হাজার বাঙালি কে হত্যা করে। ঢাকার বাইরে ও তাদের এই নৃশংস হত্যাযজ্ঞ পরিচালিত হয়। এই হত্যাযজ্ঞের সাংকেতিক নাম দেন তারা অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট এ নীল নকশা তৈরি করেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং রাও ফরমান আলী। এই ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। উদ্দীপকেও চলচ্চিত্রটিতে বাঙ্গালীদের উপর পাক হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তথা মুক্তিযুদ্ধের শুরুর দিকের বাঙালির উপর হত্যাযজ্ঞের বিষয়ে বলা হয়েছ। তাই বলা যায়, উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের ২৫শে মার্চ কালরাত্রির হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে।

উত্তর

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল, এই বিষয়ে নিম্নে মতামত ব্যক্ত করা হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ভাষনটি মূলত ছিল বাঙ্গালীদের স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের একটি দিকনির্দেশনা। পুরো বাঙালি জাতিকে উদ্দীপ্ত করতে পেরেছিলো এই ভাষণটি। পরবর্তীতে ১৯৭১ সালে ২৬ শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করেন। এতে করে সাত কোটি নিরস্ত্র, শান্তিপ্রিয় বাঙালি সশস্ত্র যোদ্ধায় পরিণত হয়। তৈরি হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য। সমগ্র বাঙালি জাতি জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাঙ্গালীদের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস গড়ে ওঠে। সমগ্র বাঙালি জাতি তখন স্বাধীনতা অর্জনের জন্য উজ্জীবিত হয়ে উঠে। নিজেদের অধিকার আদায়ের জন্য সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তুলে অপ্রতিরোধ্য আক্রমণ। এই আক্রমণের ফলেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। আমরা অর্জন করি স্বাধীনতা। বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীদের নির্যাতনের শিকার হলেও মূলত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার ফলেই স্বাধীনতার জন্য সচেষ্ট হয়ে ওঠে এবং উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই বলা যায়, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।