উদ্দীপকের আলোকে উক্ত ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে উক্ত ভাষন তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করা হলো। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষন ছিল কার্যত বাংলাদেশের স্বাধীনতার পরোক্ষ ঘোষণা। এটি বাংলাদেশ সৃষ্টির প্রাক্কালে গণমানুষের সাথে তাদের অভিসংবাদিক নেতার সংলাপ। এই ভাষনে বঙ্গবন্ধু পশ্চিমাদের বৈষম্যের বিরুদ্ধে করণীয় সম্পর্কে যেসব দিকনির্দেশনা দেন তা ছিল এ দেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র। উদ্দীপকের ভাষনটিও এরূপ। উদ্দীপকে বলা হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ শুরুর অব্যবহিত পূর্বে নেতা হো চি মিন জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতেই যুদ্ধের প্রস্তুতির সবকিছু তুলে ধরেন ।এ ভাষন থেকেই ভিয়েতনামি জনগণ যুদ্ধ জয়ের মূল মন্ত্র পেয়ে যান। ফলে যুদ্ধ শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে শত্রুকে প্রতিরোধের প্রস্তুতি নেয়। যা ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে দিকনির্দেশনা করে। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি তার ভাষনে বলেন 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, 'এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম '। বঙ্গবন্ধুর ওই ঘোষণাকের মুক্তিযুদ্ধে সবুজ সংকেত মনে করে ৭ই মার্চের পর থেকে বাঙালিরা যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকে। তার এই ভাষনের মাধ্যমে সর্বস্তরের বাঙালি যুদ্ধে চাপিয়ে পড়ে। ফলে জয় হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সুতরাং, উদ্দীপকের আলোকে উক্ত ভাষণ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করা হলো।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর