বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে মুক্তিযুদ্ধকালীন কোন বাঙালি জনগোষ্ঠীর মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে মুক্তিযুদ্ধকালীন ভারতে আশ্রয় নেওয়া বাঙালি শরণার্থীদের মিল পাওয়া যায়। পাকিস্তানি শাসকগোষ্ঠীকে চিরতরে মুছে দেওয়ার জন্য বাঙালি জাতির ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ যোগদান করে। পাকিস্তানি হানাদারেরা বাংলা থেকে চিরতরে বাঙালি নাম মুছে দেওয়ার জন্য বাঙালি জাতির উপর অমানবিক নির্যাতন শুরু করে। এ নির্যাতন থেকে বাঁচার জন্য অনেক বাঙালি পারি জমায় ভারতে। উদ্দীপকেও এমনটি দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, মায়ানমার সেনাবাহিনী তাদের দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীকে শুধু ধর্মের দোহাই দিয়ে নির্যাতন করতে থাকে ফলে সে দেশের প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে শরণার্থী শব্দটা ঘনিষ্ঠভাবে যুক্ত। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্যাতনের শিকার হয়ে অনেক বাঙালি ভারত আশ্রয় নেয়। ১৩০ মাইলে থেকে বেশি হেঁটে তারা শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে। প্রায় এক কোটি শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছি। পাকিস্তানি শাসকগোষ্ঠী অমানবিক নির্যাতন করে তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বিতাড়িত করে। হিন্দুরা তুলনামূলক বেশি নির্যাতিত হয়েছে। তাই তারাও শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। সুতরাং বলা যায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে মুক্তিযুদ্ধকালীন ভারতে আশ্রয় নেওয়া বাঙালি শরণার্থীদের মিল খুঁজে পাওয়া যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে মুক্তিযুদ্ধকালীন কোন বাঙালি…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর