শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত ভাষণের সাথে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কোন ভাষনের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ভাসনের সাথে আমাদের মুক্তির যুদ্ধের পূর্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণের সামঞ্জস্য রয়েছে। ১৯৭০ সালে সাধারণ ও জাতীয় পরিষদের আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরে গরিমসি করেন । এতে সারা প্রদেশ জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হয়। আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেন। উদ্দীপকে সে ভাষনের কথাই উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ শুরুর অব্যবহিত পূর্বে নেতা হো চি মিন জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতেই যুদ্ধের প্রস্তুতির সব তুলে ধরেন। এ ভাষন থেকে ভিয়েতনামি জনগণ যুদ্ধ-জয়ের মূলমন্ত্র পেয়ে যান। ফলে যুদ্ধ শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়। একইভাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেও এই দিকটি পরিলক্ষিত হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরদিন থেকে সমগ্র দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। তার নির্দেশনা অনুযায়ী দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যায়। সমগ্র জনতা বিভিন্ন স্থানে পাকিস্তানে বাহিনীর সদস্যদের প্রতিহত করতে থাকে। মূলত তার এ ভাষনে পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তার আহ্বানে সারা দিয়ে মুক্তিকামি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ফলে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার মধ্য দিয়ে বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম দেশ লাভ করে । এজন্য বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ভাষনের সাথে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের সামঞ্জস্য রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত ভাষণের সাথে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কোন ভাষ…

উদ্দীপক

ভিয়েতনাম যুদ্ধ শুরুর অব্যবহৃত পূর্বে নেতা হো চি মিন জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতেই যুদ্ধের প্রস্তুতির সবকিছু তুলে ধরেন। এই ভাষণ থেকে ভিয়েতনামি জনগণ যুদ্ধ জয় এর মূল মন্ত্র পেয়ে যান। ফলে যুদ্ধ শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে শত্রুকে প্রতিরোধের প্রস্তুতি নেয়।

Dhaka · 2021

উত্তর

মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের রাজধানী ছিল ইসলামবাদ।

উত্তর

বাঙালিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। পাকিস্তানি শাসকগোষ্ঠী বিরুদ্ধে বাঙালিদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল স্বয়ত্তশাসন প্রতিষ্ঠা। স্সৈরাচারী সরকার তাদের এই দাবিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালির স্বয়ত্তশাসন দাবির বৈধতা প্রমাণ করে। বাঙালি তাদের নিজ অধিকার প্রতিষ্ঠা করবে বলে ইয়াহিয়া সরকার উদ্বিগ্ন হয়ে পড়ে। এ অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় সে কারণে ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করেননি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ভাসনের সাথে আমাদের মুক্তির যুদ্ধের পূর্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণের সামঞ্জস্য রয়েছে। ১৯৭০ সালে সাধারণ ও জাতীয় পরিষদের আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরে গরিমসি করেন । এতে সারা প্রদেশ জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হয়। আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেন। উদ্দীপকে সে ভাষনের কথাই উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ শুরুর অব্যবহিত পূর্বে নেতা হো চি মিন জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতেই যুদ্ধের প্রস্তুতির সব তুলে ধরেন। এ ভাষন থেকে ভিয়েতনামি জনগণ যুদ্ধ-জয়ের মূলমন্ত্র পেয়ে যান। ফলে যুদ্ধ শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়। একইভাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেও এই দিকটি পরিলক্ষিত হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরদিন থেকে সমগ্র দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। তার নির্দেশনা অনুযায়ী দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যায়। সমগ্র জনতা বিভিন্ন স্থানে পাকিস্তানে বাহিনীর সদস্যদের প্রতিহত করতে থাকে। মূলত তার এ ভাষনে পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তার আহ্বানে সারা দিয়ে মুক্তিকামি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ফলে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার মধ্য দিয়ে বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম দেশ লাভ করে । এজন্য বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ভাষনের সাথে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের সামঞ্জস্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের আলোকে উক্ত ভাষন তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করা হলো। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষন ছিল কার্যত বাংলাদেশের স্বাধীনতার পরোক্ষ ঘোষণা। এটি বাংলাদেশ সৃষ্টির প্রাক্কালে গণমানুষের সাথে তাদের অভিসংবাদিক নেতার সংলাপ। এই ভাষনে বঙ্গবন্ধু পশ্চিমাদের বৈষম্যের বিরুদ্ধে করণীয় সম্পর্কে যেসব দিকনির্দেশনা দেন তা ছিল এ দেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র। উদ্দীপকের ভাষনটিও এরূপ। উদ্দীপকে বলা হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ শুরুর অব্যবহিত পূর্বে নেতা হো চি মিন জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতেই যুদ্ধের প্রস্তুতির সবকিছু তুলে ধরেন ।এ ভাষন থেকেই ভিয়েতনামি জনগণ যুদ্ধ জয়ের মূল মন্ত্র পেয়ে যান। ফলে যুদ্ধ শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে শত্রুকে প্রতিরোধের প্রস্তুতি নেয়। যা ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে দিকনির্দেশনা করে। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি তার ভাষনে বলেন 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, 'এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম '। বঙ্গবন্ধুর ওই ঘোষণাকের মুক্তিযুদ্ধে সবুজ সংকেত মনে করে ৭ই মার্চের পর থেকে বাঙালিরা যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকে। তার এই ভাষনের মাধ্যমে সর্বস্তরের বাঙালি যুদ্ধে চাপিয়ে পড়ে। ফলে জয় হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সুতরাং, উদ্দীপকের আলোকে উক্ত ভাষণ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করা হলো।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।