উদ্দীপকে ভারতের জোটবদ্ধ নির্বাচন পাকিস্তান আমলের কোন নির্বাচনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভারতের জোটবদ্ধ নির্বাচন পাকিস্তান আমলের ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে ইঙ্গিত করে। নিচে তা ব্যাখ্যা করা হলো। পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এজন্য পূর্ব বাংলার নেত্রীবৃন্দ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে নিজেদের অধিকার আদায় করতে চেয়েছিল। তাই তারা ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে । উদ্দীপকে ১৯৭৭ সালে অনুষ্ঠিত ভারতের ষষ্ঠ নির্বাচনের কথা বলা হয়েছে। এই নির্বাচনে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কয়েকটি দল মিলে 'জনতা পার্টি' নামে একটি দল গঠন করে। সংযুক্ত জোট 'জনতা পার্টি' ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস দলকে পরাজিত করে। জোটবদ্ধ হওয়াই এ ঘটনা ৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে পূর্ব বাংলা চারটি দলের সমন্বয় গঠিত যুক্তফ্রন্ট অংশ গ্রহণ করে। এ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পেছনে প্রধান ভূমিকা পালন করে চলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা। এছাড়াও যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচিতে পূর্ব বাংলার সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এবং নির্বাচনের প্রচারণায় যুক্তফ্রন্ট নেতৃত্ববিন্দু ক্ষমতাসীন মুসলিম লীগের রাজনৈতিক ষড়যন্ত্র, অর্থনৈতিক শোষণ ও আঞ্চলিক বৈষম্যের চিত্র তুলে ধরে তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলে। ফলে নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ভারতের জোটবদ্ধ নির্বাচন পাকিস্তান আমলের ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে ইঙ্গিত করে। উপরে তা ব্যাখ্যা করা হলো।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে ভারতের জোটবদ্ধ নির্বাচন পাকিস্তান আমলের কোন নির্বাচনকে নির…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর