বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল সর্বজনীন বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানে প্রথম স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। পূর্ব পাকিস্তানের জন্য এ নির্বাচনের ফলাফল ছিল যেমন চমকপ্রদ, তেমনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রেও এ নির্বাচনের প্রভাব ছিল তাৎপর্যমণ্ডিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ভূমিকা ছিল অপরিসীম। এ নির্বাচনকে পাকিস্তানের পতন ঘন্টা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বার্তাবাহক হিসেবে গণ্য করা হয়। বস্তুত এ নির্বাচনের ফলে পশ্চিম পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তান শাসনের বৈধতা হারায়। অপরপক্ষে এ নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি লাভ করে। এ অবস্থায় পশ্চিমা শাসকেরা নির্বাচনী বিজয়কে নস্যাতের চক্রান্ত শুরু করলে বাঙালি জাতি দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিশ্ব ইতিহাসে নিজেদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করে। আর এ কারণেই বলা হয় ১৯৭০ সালের নির্বাচনের মধ্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের বীজ নিহত ছিল। বাংলাদেশের ইতিহাসে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন ছিল এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতির মধ্যে সংগ্রামী চেতনার উন্মেষ ঘটে। তারা নিজেদের শক্তিশালী ও প্রতিষ্ঠিত জাতি হিসেবে ভাবতে শেখে। তারা পাক শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে আর ভয় পায় না। এ সংগ্রামী চেতনার মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত ছিনিয়ে আনে স্বাধীনতার সূর্যকে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোক…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর