শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ভাষণের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে কোন মহান নেতার ভাষণের মিল রয়েছে? ব্যাখ্যা করো ৷

উত্তর: উদ্দীপকে উল্লেখিত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মিল রয়েছে। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ একটি যুগান্তকারী ঘটনা। এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা হয়েছিল। ৭ মার্চ বিকেলে রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) সমাবেশে লাখো মানুষের ঢল নামে। সেখানে বঙ্গবন্ধু তার ভাষণে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। উদ্দীপকেও এ রকম একটি গুরুত্বপূর্ণ ভাষণের বর্ণনা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সে দেশের গৃহযুদ্ধ চলাকালে ১৮৬৩ সালের ১৯ নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে দাসপ্রথা বিলোপ, সাম্য, নাগরিক অধিকার ও গণতন্ত্রের কথা উল্লেখ করে একটি ভাষণ দিয়েছিলেন। ইতিহাসে এটি গেটিসবার্গ ভাষণ নামে বিখ্যাত হয়ে আছে। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের দিকনির্দেশনামূলক ভাষণ বিশ্বের ইতিহাসে একইরকম বিখ্যাত। বঙ্গবন্ধুর ভাষণটির মূল বিষয়গুলোর মধ্যে ছিল: চলমান সামরিক আইন প্রত্যাহারের দাবি, গণহত্যার সুষ্ঠু তদন্তের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান ও সর্বোপরি পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া তথা স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতির ইঙ্গিত। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাই ঘোষণা করেছিলেন। তার এ ভাষণে বাঙালি জাতির তখনকার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। তাই বলা যায়, উদ্দীপকের ভাষণের সাথে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের ভাষণের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে কোন মহা…

উদ্দীপক

১৮৬৩ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর। গেটিসবার্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ, নাগরিক অধিকার ও গণতন্ত্র প্রসঙ্গে এক ঐতিহাসিক ভাষণ দেন। তাঁর এ ভাষণের স্থায়িত্বকাল ছিল মাত্র তিন মিনিট। 'গেটিসবার্গ এড্রেস' নামে খ্যাত এ ভাষণ দুনিয়ার ইতিহাসে গণতন্ত্রের মহাজাগরণে এক অনন্য দলিল।

Combined · 2018

উত্তর

ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে হত্যাযজ্ঞ চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। ২৫ মার্চ রাতের বর্বর হামলায় পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। রাতের অন্ধকারে অনেক নিরস্ত্র ও ঘুমন্ত মানুষকে গুলি ও অগ্নিসংযোগ করে নির্বিচারে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও অন্যান্য স্থানে হামলা করে কয়েকশ ছাত্র ও কয়েকজন শিক্ষককে হত্যা করা হয়। এ রাতে শুধু ঢাকায় ৭০০০ মানুষ নিহত হয়। ঢাকার বাইরেও কয়েকটি স্থানে পাকিস্তানিদের নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ চলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মিল রয়েছে। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ একটি যুগান্তকারী ঘটনা। এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা হয়েছিল। ৭ মার্চ বিকেলে রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) সমাবেশে লাখো মানুষের ঢল নামে। সেখানে বঙ্গবন্ধু তার ভাষণে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। উদ্দীপকেও এ রকম একটি গুরুত্বপূর্ণ ভাষণের বর্ণনা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সে দেশের গৃহযুদ্ধ চলাকালে ১৮৬৩ সালের ১৯ নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে দাসপ্রথা বিলোপ, সাম্য, নাগরিক অধিকার ও গণতন্ত্রের কথা উল্লেখ করে একটি ভাষণ দিয়েছিলেন। ইতিহাসে এটি গেটিসবার্গ ভাষণ নামে বিখ্যাত হয়ে আছে। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের দিকনির্দেশনামূলক ভাষণ বিশ্বের ইতিহাসে একইরকম বিখ্যাত। বঙ্গবন্ধুর ভাষণটির মূল বিষয়গুলোর মধ্যে ছিল: চলমান সামরিক আইন প্রত্যাহারের দাবি, গণহত্যার সুষ্ঠু তদন্তের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান ও সর্বোপরি পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া তথা স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতির ইঙ্গিত। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাই ঘোষণা করেছিলেন। তার এ ভাষণে বাঙালি জাতির তখনকার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। তাই বলা যায়, উদ্দীপকের ভাষণের সাথে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মিল রয়েছে।

উত্তর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ছিল অপরিসীম। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এ ভাষণের মাধ্যমেই পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়। উদ্দীপকে বর্ণিত যুক্তরাষ্ট্রের মহান নেতা আব্রাহাম লিংকন বিখ্যাত গেটিসবার্গ ভাষণে নাগরিক অধিকার ও সাম্যসহ যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকালীন আদর্শ সমুন্নত রাখার তাগিদ দেন। মাত্র তিন মিনিটের গেটিসবার্গ ভাষণ মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণও ছিল বিশেষ তাৎপর্যবহ। এ ভাষণ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক মূল্যবান দলিল। বঙ্গবন্ধু এ ভাষণে প্রত্যক্ষভাবে স্বাধীনতার ঘোষণা না দিলেও মুক্তিপাগল বাঙালি এর মধ্যে স্বাধীনতার সবুজ সংকেত দেখতে পেয়েছিল। কারণ, বাংলাদেশের স্বাধীনতার রূপকার এতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' তার এ ঘোষণা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করে। একটি ভাষণ পুরো জাতিকে কতটা উদ্দীপ্ত করতে পারে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ভাষণের গুরুত্ব বিবেচনা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর এটিকে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দিয়েছে। উপরের আলোচনার আলোকে বলা যায়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।