উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের ১৯৭০ সালের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। উদ্দীপকের পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজে উত্তরাঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে অধিক ব্যয় করা হতো। দক্ষিণাঞ্চলের মানুষের প্রভাব প্রতিপত্তি ও স্বেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন। অনুরূপভাবে পাকিস্তান শাসনামলে পশ্চিমা শাসকগোষ্ঠীর বৈষম্য, অত্যাচার নির্যাতনে পূর্ব পাকিস্তানের জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে। ফলে ১৯৭০ এর নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয় অর্জনে সহায়তা করে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগের পর থেকে রাষ্ট্রের ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের নেতাদের হাতে। তারা পূর্ব পকিস্তানের প্রতি বৈষম্য অত্যাচার নির্যাতনের নীতি গ্রহণ করে। তারা পশ্চিম পাকিস্তানে সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করত। আর পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সামরিক সকল দিক থেকে বঞ্চিত করতে থাকে। শাসকগোষ্ঠীর এরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে পূর্ব পাকিস্তানের জনগণ নানা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়। এর ফলে ১৯৬৯ সালের ২৮ নভেম্বর ইয়াহিয়া খান ঘোষণা করেন যে, ১৯৭০ সালের ৫ অক্টোবর জাতীয় পরিষদ এবং ২২ অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচন হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করলে পাক-গোষ্ঠী আওয়ামী লীগের হাতের ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। উদ্দীপকেও এ নির্বাচনের প্রতিফলন ঘটেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করি…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর