প্রদত্ত ছকে উল্লেখিত '?' দ্বারা ঐতিহাসিক কোন সরকারকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত ছকে উল্লিখিত '?' স্বারা ঐতিহাসিক মুজিবনগর সরকারকে বোঝানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যা শুরু হলে প্রাথমিকভাবে পূর্বপ্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা ছাড়াই পূর্ব- পাকিস্তানের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করা, ভারতে আশ্রয়গ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালির দেখাশোনা এবং বহির্বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তিকে তুলে ধরার জন্য এ সময়ে প্রবাসী সরকার গঠনের চিন্তা-ভাবনা চলতে থাকে। অবশেষে ১৯৭১ সালের ১০ এপ্রিলের ঘোষণা অনুযায়ী স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 'প্রবাসী সরকার' গঠন করা হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এ সরকারের প্রধান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন; ভূমিমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান; পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ; তিন বাহিনীর প্রধান যথাক্রমে কর্নেল (অব.) এম এ জি ওসমানী, লে. কর্নেল (অব) আব্দুর রব, ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত'?' চিহ্নটি দ্বারা মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারকেই বোঝানো হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
প্রদত্ত ছকে উল্লেখিত '?' দ্বারা ঐতিহাসিক কোন সরকারকে বোঝানো হয়েছে? …
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর