'জলবায়ু পরিবর্তনজনিত ঘটনা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর্থিক ক্ষতি করছে'- বক্তব্যটির অত্যন্ত সময়পোযোগী ও প্রাসঙ্গিক।
প্রথমেই আমরা প্রত্যক্ষ ক্ষতির বিষয়ে আলোচনা করব। জলবায়ু পরবর্তনজনিত কারণে বাংলাদেশে খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি দেখা যাচ্ছে। এর ফলে দেশের উত্তর অঞ্চলের নদনদী নাব্যতা হারাচ্ছে। পাশাপাশি অনেক অঞ্চল মরুভূমির চরিত্রের দিকে ধাবিত হচ্ছে। ফলে ফসল ফলন ব্যাহত হচ্ছে। অন্যদিকে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বসতবাড়ি থেকে শুরু করে ফসলি জমি, গবাদি পশু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার শিকার হয়ে ঘূর্ণিঝড়, আইলা, সিডর, হারিকেন, নার্গিস ইত্যাদিতে আক্রান্ত হচ্ছে বাংলাদেশ। এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কেবল জীবনের ঝুঁকিই বাড়ায় না, আর্থিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। উষ্ণতা বৃদ্ধির কারণে পর্বতমালার উপরিভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে সমুদ্রের লোনা পানি নদীর মাধ্যমে আবাদি জমিতে ঢুকে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত করছে। সাথে সাথে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র। উপরের উল্লিখিত বিষয়সমূহ সবাই আমাদের প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি করছে। এছাড়া জলবায়ু পরিবর্তন জনিত অনেক ঘটনা পরোক্ষভাবে আমাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করছে। এ সমস্যার কারণে হিট স্টোক, কোল্ড স্টোক, ক্যান্সার, চর্মরোগ শ্বাসকষ্টসহ বাংলাদেশের জনগণ নানা রোগে আকান্ত হচ্ছে। এতে জীবনের ঝুঁকি বাড়ার পাশাপাশি আমরা পরোক্ষভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার ফলে উদ্ভূত ক্ষতির দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিতে আছে এবং জ্যামিতিক হারে এ ঝুঁকি বাড়ছে। এর ফলে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর্থিক ক্ষতির মধ্যে পড়ছি।'