শেয়ারFacebookWhatsApp

ইভ-টিজিং কী?

উত্তর: পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, ঠাট্টা, বিরক্ত, বিব্রত, লাঞ্ছিত এবং যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ইভ-টিজিং কী?

উদ্দীপক

জনাব নুসরাত একদিন শ্রেণিকক্ষে বললেন, দিন দিন পৃথিবী উত্তপ্ত হচ্ছে। আমাদের দেশেও এর প্রভাব পড়ছে। বৃষ্টিপাত কমে যাচ্ছে। তীব্র তাপদাহের কারণে বনাঞ্চলও হ্রাস পাচ্ছে। বাংলাদেশ মৌসুমী জলবায়ুর দেশ হলেও অসময়ে প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে। জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, ঠাট্টা, বিরক্ত, বিব্রত, লাঞ্ছিত এবং যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।

উত্তর

খাদ্যে ভেজাল বলতে সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয়, এমন খাদ্যদ্রব্যকে বোঝায়। কিংবা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে ভেজাল খাদ্য বলা হয়। অর্থাৎ খাদ্যে ভেজাল বলতে বোঝায়, যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা হয়। খাদ্যে ভেজাল মেশানো যেমন একটি সামাজিক অপরাধ তেমনি এটি মানবতাবিরোধী অপরাধ বটে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব নুসরাতের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যাগুলোর কথা ওঠে এসেছে।জনাব নুসরাতের বক্তব্য পৃথিবী দিন দিন উত্তপ্ত হচ্ছে। এর কারণ হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বৃদ্ধি। কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে জমা হয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি বাড়ছে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে যা খরা ও অনাবৃষ্টির কারণ। খরা ও অনাবৃষ্টির ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অন্যদিকে, তীব্র তাপদাহের কারণে বনাঞ্চল হ্রাস পাচ্ছে। দাবানলের কারণে অনেক বনভূমি পুড়ে যাচ্ছে যা জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড় বেড়ে যাচ্ছে। অসময়ে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ মৌসুমি জলবায়ুর দেশ হলেও ঋতুচক্রের পরিবর্তন দেখা যাচ্ছে। শীতকালে কম শীত ও গ্রীষ্মকালে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের অঞ্চলগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে। জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে। উদ্দীপকেও একই উপসর্গগুলো দেখা যাচ্ছে যা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যাগুলোকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সংঘটিত হয়েছে যা মোকাবিলায় একজন নাগরিকের গুরুত্বপূর্ণ কিছু কর্তব্য আছে।জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সমাজ ও পরিবেশ ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি যেমন- সৌর প্যানেল, বায়োগ্যাস প্ল্যান্ট এবং কম কার্বন নিঃসরণকারী যানবাহন ব্যবহার করতে হয়। জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে প্রচার চালাতে হবে।জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ প্রভৃতি ব্যবহার বাড়াতে হবে। শিল্পকারখানা এবং যানবাহন থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে হবে। ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। বনভূমি রক্ষা করতে হবে এবং নতুন বনাঞ্চল তৈরি করতে হবে। গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন ফসলের চাষ করতে হবে। খরা সহনশীল এবং লবণাক্ততা প্রতিরোধী শস্যের চাষ বাড়াতে হবে। পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটি মোকাবিলার জন্য পূর্বপ্রস্তুতি গ্রহণ যেমন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও জরুরি ত্রাণ সরবরাহের ব্যবস্থা করতে হবে।জলবায়ু পরিবর্তন একটি আন্তর্জাতিক সমস্যা। তাই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে।জলবায়ু পরিবর্তন যেহেতু উপকূল অঞ্চলে জোয়ারের পানিতে প্লাবনের সৃষ্টি করছে তাই উপকূল অঞ্চলে বাঁধ নির্মাণ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব মোকাবিলা করতে হবে।সুতরাং বলা যায় যে, বর্ণিত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে উদ্দীপকে বর্ণিত সমস্যাগুলোর অনেকাংশেই মোকাবিলা করা যাবে।
HSCCivics 2nd Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।