শেয়ারFacebookWhatsApp

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উদ্দীপক

কলেজ পড়ুয়া তমাল পিতামাতার একমাত্র সন্তান। পড়াশোনায় তার তেমন মনোযোগ ছিল না। কয়েকজন বখাটে বন্ধুকে নিয়ে সে প্রায়ই একটি বালিকা বিদ্যালয়ের মোড়ে গিয়ে ছাত্রীদের দেখে শিষ বাজায়, অশ্লীল গান গায় এবং বাজে অঙ্গভঙ্গি করে। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তমালের পিতার কাছে অভিযোগ করলে তিনি তমালকে প্রবাসে পাঠিয়ে দেন। বিদেশ যাওয়ার দুই বছরের মধ্যেই তমাল জ্বর, কাশি, নিউমোনিয়াসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছে, তার ওজনও কমে যাচ্ছে। হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বললেন যে, তমাল একটি ভাইরাসজনিত প্রাণঘাতি ব্যাধিতে আক্রান্ত।

Comilla · 2025

উত্তর

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।

উত্তর

তমাল ও তার বন্ধুদের আচরণ আমার পঠিত নাগরিক সমস্যা ইভটিজিং-কে নির্দেশ করে।উদ্দীপকে উল্লিখিত তমাল ও তার বন্ধুদের আচরণ ইভটিজিং নামক নাগরিক সমস্যারই প্রতিফলন। তারা প্রতিনিয়ত বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে ছাত্রীদের লক্ষ্য করে শিস বাজায়, অশ্লীল গান গায় এবং অঙ্গভঙ্গি করে যা একধরনের যৌন হয়রানি। আর অশালীন অঙ্গভঙ্গি, উদ্দেশ্যমূলক গান গাওয়া, শিস বাজানো, এবং ভয়ভীতি প্রদর্শন ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত।ইভটিজিং হলো প্রকাশ্য যৌন হয়রানির একটি ভয়াবহ রূপ, যা সমাজে নারী ও কিশোরীদের নিরাপত্তা ও সম্মানকে হুমকির মুখে ফেলে। এটি শুধু একটি সামাজিক অপরাধ নয়, বরং নারীর প্রতি বৈষম্যমূলক ও সহিংস আচরণের বহিঃপ্রকাশ। এ সমস্যা সমাজে উদ্বেগজনক হারে বাড়ছে এবং আইনগতভাবে দমনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। উদ্দীপকের তমাল ও তার বন্ধুদের আচরণ নারীর চলাফেরার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে। তমালদের এই আচরণ কেবল আইনবিরোধীই নয়, এটি সামাজিকভাবে বিকৃত এবং নৈতিক অবক্ষয়ের লক্ষণ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ ধরনের কর্মকান্ড যৌন হয়রানি হিসেবে চিহ্নিত এবং দণ্ডনীয় অপরাধ।

উত্তর

তমাল এইডস নামক মরণব্যাধিতে আক্রান্ত। এর কোনো প্রতিষেধক নেই, তবে নানা রকম প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।উদ্দীপকের তমাল বিদেশে যাওয়ার কিছুদিন পর জ্বর, কাশি ও ওজন কমে যাওয়ার মতো বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়, যা থেকে বোঝা যায় সে এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়েছে।এইডস (AIDS) একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যার উৎস মানবদেহে এইচআইভি (HIV) ভাইরাস। এটি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে দেয়, ফলে সামান্য সংক্রমণেও রোগী মৃত্যুর ঝুঁকিতে পড়ে। যেহেতু এখনো এ রোগের কার্যকর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তাই প্রতিরোধই একমাত্র উপায়। এ রোগ প্রতিরোধে প্রথমেই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। নাগরিক হিসেবে আমাদের উচিত এই রোগের উৎস, সংক্রমণের পদ্ধতি এবং পরিণতি সম্পর্কে জানা। দ্বিতীয়ত, বহুকামিতা, পতিতালয়ে যাতায়াত ও অনিরাপদ যৌন মিলন পরিহার করা অপরিহার্য। তৃতীয়ত, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং বৈবাহিক জীবনে বিশ্বস্ত থাকা সংক্রমণ প্রতিরোধে সহায়ক। চতুর্থত, নিরাপদ রক্ত গ্রহণ নিশ্চিত করতে হবে-পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণ করা যাবে না। পঞ্চমত, ব্যবহৃত সুঁচ, ব্লেড, সিরিঞ্জ বা যন্ত্রপাতি জীবাণুমুক্ত না হলে তা ব্যবহার করা উচিত নয়। ষষ্ঠত, আক্রান্ত ব্যক্তিকে ঘৃণা না করে সহমর্মিতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। সর্বোপরি, 'বিশ্ব এইডস দিবস'-এর মতো উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মানুষকে সচেতন করা যেতে পারে।পরিশেষে বলা যায়, এইডস একটি ভয়ংকর রোগ হলেও সচেতনতা, সতর্কতা ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব। সমাজের প্রতিটি নাগরিকেরই এ বিষয়ে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
HSCCivics 2nd PaperComilla 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।