উদ্দীপকে উল্লিখিত জনি একজন প্রতিবন্ধী শিশু।'উইকিপিডিয়ায়' প্রতিবন্ধিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, "বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হলো ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা"। প্রতিবন্ধিত্ব শুরুর সময়কাল বিবেচনা করে প্রতিবন্ধী দুই ধরনের; যেমন- যারা প্রতিবন্ধিত্ব নিয়েই জন্মগ্রহণ করে তাদেরকে 'প্রাথমিক প্রতিবন্ধী' বা 'জন্মগত প্রতিবন্ধী' বলা হয়। অপরদিকে জন্মের পর বিভিন্ন কারণে যারা প্রতিবন্ধিত্ব বরণ করে তাদেরকে 'অর্জিত প্রতিবন্ধী' বলা হয়। আবার শরীরের বিশেষ কোনো অঙ্গহানি বা আক্রান্ত হবার ভিত্তিতে প্রতিবন্ধী হয় কয়েক রকমের; যথা-১. শারীরিক প্রতিবন্ধী, ২. দৃষ্টিপ্রতিবন্ধী, ৩. শ্রবণ প্রতিবন্ধী, ৪. বাকপ্রতিবন্ধী, ৫. বুদ্ধিপ্রতিবন্ধী, ৬. মানসিক প্রতিবন্ধী, ৭. সামাজিক প্রতিবন্ধী, ৮. বহুমুখী প্রতিবন্ধী।আমরা উদ্দীপকের দিকে লক্ষ করলে দেখতে পাই, পাঁচ বছর বয়সি জনি বুদ্ধিপ্রতিবন্ধী। সে দেখতে অন্যান্য শিশুদের মতো হলেও তার কাজকর্ম ও আচরণে পার্থক্য পরিলক্ষিত হয়। তাই বলা যায়, জনি একজন বুদ্ধিপ্রতিবন্ধী শিশু।