বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী (Handicapped)। চিরন্তন ও মানবিক চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মানুষেরা নানা রকম শারীরিক, মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে সমাজের অন্যান্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না বা সম্ভব হয় না। এদের স্বাভাবিক জীবনযাপনে বিশেষ চাহিদার প্রেক্ষিতে বিশেষ সহযোগিতা, সুবিধা বা সাহায্যের প্রয়োজন হয়। জাতিসংঘ কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠীরও মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর