শেয়ারFacebookWhatsApp

অভিশংসন বলতে কী বোঝ?

উত্তর: অভিশংসন হলো জাতীয় সংসদের বিচারসংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ রাষ্ট্রপতির আচরণের বিচার করে অভিশংসন করতে পারবেন অর্থাৎ সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার কারণে সংসদ অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

অভিশংসন বলতে কী বোঝ?

উদ্দীপক

জনাব 'XX^{\prime} একটি খ্যাতনামা প্রতিষ্ঠানে কর্মরত। তিনি ক্ষমতার অপব্যবহার করে পরিবারের কিছু সদস্যকে উক্ত প্রতিষ্ঠানে চাকরি দেন। তার এ অন্যায় নীতির কারণে অনেক মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

উত্তর

প্রধান বিচারপতির কার্যকাল ৬৭ বছর।

উত্তর

অভিশংসন হলো জাতীয় সংসদের বিচারসংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ রাষ্ট্রপতির আচরণের বিচার করে অভিশংসন করতে পারবেন অর্থাৎ সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার কারণে সংসদ অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেন।

উত্তর

উদ্দীপকে সমাজজীবনের যে সমস্যাটি ফুটে উঠেছে তা হলো দুর্নীতি। দুর্নীতি একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাধি। উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রসমূহে দুর্নীতির ব্যাপক উপস্থিতি বিদ্যমান। ক্ষেত্রবিশেষ কোথাও কম কোথাও বেশি। দুর্নীতি বলতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত আর্থিক সুবিধা গ্রহণ করাকে বোঝায়। সাধারণভাবে যেকোনো ধরনের অবৈধ কাজকে দুর্নীতির সাথে এক করে দেখা হয়। দুর্নীতি তারাই করে যারা ক্ষমতার অপব্যবহার করে অর্থাৎ ক্ষমতার আসনে আসীন যারা, তারাই রাষ্ট্রের আইনের যথার্থ প্রয়োগের অভাবের কারণে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্নীতি করার সুযোগ পায় এবং দুর্নীতি করে পার পেয়ে যায়। উদ্দীপকে জনাব 'XX^{\prime}-এর কর্মকাণ্ডে দুর্নীতির স্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। তিনি নিয়োগদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি অর্থাৎ দুর্নীতির আশ্রয়গ্রহণ করেছেন। এর ফলে যোগ্য মেধাবীরা একদিকে যেমন বঞ্চিত হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠান ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, জনাব 'XX^{\prime}-এর কার্যক্রমে দুর্নীতির পরিচয় পাওয়া যায়।

উত্তর

নাগরিক সচেতনতা ও আইনের যথার্থ প্রয়োগই পারে সমাজকে এই সামাজিক ব্যাধি তথা দুর্নীতি থেকে মুক্তি দিতে- উক্তিটি যথার্থ।কোনো ব্যক্তি বা দল যদি সমাজ অনুমোদিত আদর্শ ও মূল্যবোধকে উপেক্ষা করে নীতি বহির্ভূত পন্থায় স্বীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা করে, তখন তাকে দুর্নীতি বলে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের মতো দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। তাই দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের লক্ষ্যে আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব।উদ্দীপকের জনাব 'XX^{\prime}-এর দুর্নীতির মতো সারা দেশকে দুর্নীতি মুক্ত করতে সর্বপ্রথম প্রয়োজন নাগরিক সচেতনতা। সর্বত্র দুর্নীতিকে 'না' বলা এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কারণ সামাজিকভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অর্থ হলো তাকে সমাজে স্থায়ী আসন করে দেওয়া। কিন্তু যদি দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা হয়, দুর্নীতির বিরুদ্ধে সমাজের সবাই দৃঢ়ভাবে অবস্থান নেয় তবে দুর্নীতি দূর করা অনেকটাই সহজ হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কঠিন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের যথার্থ প্রয়োগ দুর্নীতিকে দমন করতে কার্যকরী ভূমিকা পালন করবে। দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনকে আরও স্বাধীনতা প্রদান এবং নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তবেই দেশ থেকে দুর্নীতি দূর হবে।
HSCCivics 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।