উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত নাগরিক সমস্যা ফুটে উঠেছে। কেননা, উদ্দীপকের 'ক' দেশে অভিন্ন বছরে পরপর তিনবার আকস্মিক বন্যা ও তার প্রভাব কার্যত জলবায়ু পরিবর্তনেরই সুস্পষ্ট প্রভাব।
জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ক্রমবর্ধমান নগরায়ণ ও শিল্পায়নের ফলে প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধিত হওয়ায় পৃথিবীর জলবায়ু অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর এ পরিবর্তন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হলো বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি। আর বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ গ্রিন হাউজ গ্যাস। গ্রিন হাউজ ইফেক্ট বলতে পৃথিবীর অভ্যন্তরে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। এই গ্রিন হাউজ ইফেক্ট জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। বিশ্বব্যাপী রাসায়নিক পদার্থ, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যাপক ব্যবহারের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এছাড়া বিলাসদ্রব্যের উৎপাদন ও ব্যাপক ব্যবহার বায়ুমণ্ডলে সিএফসি, মিথেন, ওজন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ণ, মাটি দূষণ, ভূমিধস, পানি দূষণ ইত্যাদির মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। জলবায়ুর পরিবর্তনের কারণে প্রকৃতিতে নানা ধরনের বিপর্যয় যেমন- বন্যা, খরা, ভূমিধস, জলোচ্ছ্বাস, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণ হলো জলবায়ুর পরিবর্তন।