শেয়ারFacebookWhatsApp

দুর্নীতি বলতে কী বোঝায়?

উত্তর: সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন বা ব্যক্তি বিশেষের অবৈধ ও অসংগত সুবিধা গ্রহণ এবং নীতিবিরুদ্ধ সকল কাজকেই দুর্নীতি বলা হয়। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি ও এক ধরনের সামাজিক অপরাধ। মানব সভ্যতার শুরু থেকে আজ অবধি সকল সমাজ ও সকল রাষ্ট্রেই কোনো না কোনো ক্ষেত্রে এর প্রকোপ ও প্রসার পরিলক্ষিত হয়।'

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

দুর্নীতি বলতে কী বোঝায়?

উদ্দীপক

সদ্য স্বাধীন রাষ্ট্রের নেতা রহমান ঘোষণা দিলেন, শান্তি ও উন্নয়নের জন্য এই দেশ সকল দেশের' সাথে সম্পর্ক বজায় রাখবে। একটি দেশ স্বাধীন হলেই স্বয়ংসম্পূর্ণ হয় না। প্রতিটি রাষ্ট্রই একে অপরের প্রতি নির্ভরশীল ও দায়বদ্ধ। তিনি পৃথিবীর ছোট বড় সকল রাষ্ট্রের সমমর্যাদা, স্বাধীনতা, শান্তি ও নিরাপত্তায় বিশ্বাসী। [ঢাকা বোর্ড ২০১৫]

উত্তর

১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক গঠিত হয়।

উত্তর

সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন বা ব্যক্তি বিশেষের অবৈধ ও অসংগত সুবিধা গ্রহণ এবং নীতিবিরুদ্ধ সকল কাজকেই দুর্নীতি বলা হয়। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি ও এক ধরনের সামাজিক অপরাধ। মানব সভ্যতার শুরু থেকে আজ অবধি সকল সমাজ ও সকল রাষ্ট্রেই কোনো না কোনো ক্ষেত্রে এর প্রকোপ ও প্রসার পরিলক্ষিত হয়।'

উত্তর

উদ্দীপকে সদ্য স্বাধীন রাষ্ট্রের বৈদেশিক নীতির চিত্র ফুটে উঠেছে।বিশ্বের প্রায় প্রতিটি স্বাধীন রাষ্ট্রের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অপর রাষ্ট্রের সাথে সুনির্দিষ্ট সম্পর্ক মেনে চলতে হয়। আর এ সম্পর্কের সফলতা অনেকাংশে নির্ভর করে তার বৈদেশিক নীতির ওপর। উদ্দীপকে রাষ্ট্রের নেতা রহমান তার ঘোষণায় যে কথাগুলো উল্লেখ করেছেন তা বিশ্লেষণ করলে দেখা যায়, এগুলো বৈদেশিক নীতির সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ তার ঘোষণায় স্বাধীন রাষ্ট্রের বৈদেশিক নীতির চিত্রই ফুটে ওঠে। আমরা বৈদেশিক নীতির স্বরূপ বিশ্লেষণ করলে বিষয়টি আরও সুস্পষ্ট হবে। মূলত বৈদেশিক নীতি হলো কোনো দেশের জাতীয় নীতির সেই অংশ, যা বহির্বিশ্বের সাথে সম্পর্কযুক্ত। রাষ্ট্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, অর্থনৈতিক উন্নয়ন সাধন, সর্বোপরি বিশ্বে সম্মানজনক অবস্থান সৃষ্টির জন্য বৈদেশিক নীতি রাষ্ট্রীয় নীতিরই অনুসঙ্গ। বৈদেশিক নীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো নিজ রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক উন্নয়নের জন্য অন্য সকল দেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা, অন্যান্য দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও রাষ্ট্রীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন। শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে যুগোপযোগী নীতি গ্রহণ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সর্বদা স্বাধীন ও নিরপেক্ষ নীতি অনুসরণ করা, ইত্যাদি। বৈদেশিক নীতি স্বরূপ বিশ্লেষণ করলে আমরা একথা বলতে পারি, উদ্দীপকে বর্ণিত স্বাধীন রাষ্ট্রের নেতা রহমানের ঘোষণায় বৈদেশিক নীতির চিত্রই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে স্বাধীন রাষ্ট্রের নেতা রহমানের ঘোষণার মাধ্যমে তার বৈদেশিক নীতির চিত্র প্রতিফলিত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের সার্বিক উন্নয়ন তথা দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অবশ্যই সেই রাষ্ট্রকে কতকগুলো নীতি অনুসরণ করতে হয়। এর মধ্যে বৈদেশিক নীতি অন্যতম। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের ন্যায় বাংলাদেশের কিছু বৈদেশিক নীতি রয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে তার ভাবমূর্তি ধরে রাখতে সহায়তা করেছে। বাংলাদেশের বৈদেশিক নীতিগুলো হলো- ⦿ সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়। ⦿ কোনো নির্দিষ্ট জোটভুক্ত না হয়ে স্বাধীন ও নিরপেক্ষ নীতি গ্রহণ। ⦿ প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের প্রায় সকল দেশের সাথে সহযোগিতার সম্পর্কের মাধ্যমে উন্নয়নমুখী নীতি গ্রহণ। ⦿ শান্তি ও সহযোগিতার নীতি অনুসরণ। অন্যান্য রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ⦿ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং সে লক্ষ্যে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ। ⦿ আঞ্চলিক সহযোগিতার নীতি গ্রহণের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ইত্যাদি। ⦿ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। সুতরাং আমরা বলতে পারি, বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রই সুনির্দিষ্ট কিছু বৈদেশিক নীতি মেনে চলে। বাংলাদেশও তার দেশের শান্তি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে যুগোপযোগী বৈদেশিক নীতি গ্রহণ করেছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।