উদ্দীপকে যে আঞ্চলিক সংস্থার কথা বলা হয়েছে তার উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সংস্থাটি হলো সার্ক। সার্ক (South Asian Association for Regional Cooperation- SAARC) হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা এবং এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। সার্ক সনদ অনুযায়ী সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য হলো: ১. দক্ষিণ এশিয়ার জনসাধারণের কল্যাণ সাধন ও জীবনযাত্রার মান উন্নয়ন। ২. এ অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অগ্রগতি ত্বরান্বিত করা; সদস্য দেশগুলোর মর্যাদা সমুন্নত রেখে সহাবস্থানের সব ধরনের সুযোগ তৈরিতে সহায়তা করা। ৩. সার্কভুক্ত দেশগুলোর আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা দান। ৪. আস্থার পরিবেশ সৃষ্টি ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা। ৫. অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক বিষয়ে জানা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। ৬. বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সাথে সহযোগিতা বৃদ্ধি। ৭. সর্বজনীন বিষয়ে নিজেদের মধ্যে এবং আন্তর্জাতিক ফোরামের সাথে সমঝোতার ভিত্তিতে কাজ করা। ৮. আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একই লক্ষ্য ও উদ্দেশ্যের ক্ষেত্রে সহযোগিতা করা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে আঞ্চলিক সংস্থার কথা বলা হয়েছে তার উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর