উদ্দীপকে নির্দেশিত সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' সংস্থাটি দ্বারা জাতিসংঘকে বোঝানো হয়েছে।কেননা জাতিসংঘ এমন একটি সংস্থা যার একটি নিরাপত্তা পরিষদ ও একটি সাধারণ পরিষদ রয়েছে এবং সকল শান্তিকামী স্বাধীন রাষ্ট্র এ সংস্থার সদস্য হতে পারে। বিশ্বশান্তি রক্ষায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।নিচে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করা হলো-১. শান্তি ভঙ্গের হুমকি এবং আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।২. সব মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা।৩. অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সব জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা।৪. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা।৫. আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা।৬. প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি সমুন্নত রাখা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর