শেয়ারFacebookWhatsApp

উক্ত জোটের সাথে তোমার দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেয়া উচিত বলে তুমি মনে কর?

উত্তর: উদ্দীপকে উল্লেখিত জোট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ও EU-এর মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় ২০০০ সালের ২২ মে । এর উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে বাণিজ্য, উন্নয়ন সহায়তা ও আর্থিক সহযোগিতা আরও বৃদ্ধি করা। এই লক্ষ্যকে সামনে রেখেই ইইউ বাংলাদেশকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। তবে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের আরো কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের সাথে ইইউ-এর মূল সম্পর্কের জায়গা হলো পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইইউ। তবে ইইউ বাণিজ্যের ক্ষেত্রে কর্মপরিবেশের দিকে লক্ষ্য রাখে। বাংলাদেশে রানা প্লাজা ধসের মতো ঘটনাকে কেন্দ্র করে ইইউ-এর সাথে সম্পর্কে ভাটার টান পড়েছিল। তাই বাংলাদেশ সরকারের উচিত পোশাক শিল্পসহ সকল ক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাপী নারী সমাজের উন্নয়নে বিশেষ তৎপর। সুতরাং তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য বাংলাদেশেরও নারী উন্নয়নে ভূমিকা বৃদ্ধি জরুরি। উপরের আলোচিত বিষয়গুলোর উন্নতি করলে ইউ-এর সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত জোটের সাথে তোমার দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির জন্য কী কী প…

উদ্দীপক

মিথিলার দাদা তাকে একটি বৃহত্তর অর্থনৈতিক জোট সম্পর্কে বলছিলেন। ১৯৯৩ সালে ম্যাসট্রিক চুক্তির মাধ্যমে জোটটি গড়ে উঠে। জোটভুক্ত দেশসমূহে একক মুদ্রা চালু রয়েছে জেনে মিথিলা অবাক হয়। দাদা তাকে আরো বলেন, অবাধ বাণিজ্য সুবিধার মাধ্যমে বাংলাদেশ উক্ত জোটভুক্ত দেশসমূহে তৈরি পোশাক রপ্তানি করছে।

Comilla · 2019

উত্তর

বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি।

উত্তর

বাংলাদেশ সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত। নির্বাচন কমিশনের কার্যাবলি সংবিধান কর্তৃক নির্ধারিত। নির্বাচন কমিশন যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কাজ হলো- ১. নির্বাচনি এলাকার সীমানা: নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে কোনো সমস্যা ও জটিলতার সৃষ্টি হলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। ২. রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান: সংসদ সদস্য নির্বাচন বা জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কয়েকটি ধাপ অনুসরণ করে। যেমন- তফসিল ঘোষণা, মনোনয়নপত্র ছাড়া, মনোনয়নপত্র গ্রহণ, বাছাই, চূড়ান্ত মনোনয়ন প্রকাশ, ভোট গণনা এবং ফলাফল প্রকাশ ইত্যাদি। রাষ্ট্রপতি পদের নির্বাচনের দায়িত্বও নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত।

উত্তর

উদ্দীপকে যে অর্থনৈতিক ও রাজনৈতিক জোটের কথা বলা হয়েছে সেটি হলো ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন একটি আঞ্চলিক সংস্থা। ১৯৫৭ সালে পশ্চিম ইউরোপের ছয়টি দেশের মধ্যে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ সংস্থাটির জন্ম হয়। বর্তমানের এর সদস্য সংখ্যা ২৮। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ সংগঠনটির সদর দপ্তর অবস্থিত। উদ্দীপকে এ সংস্থাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত ইউরোপীয় অর্থনীতি মহাসংকটে নিপতিত হয়। এ সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়। সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে অভিন্ন বাজার সৃষ্টির মাধ্যমে বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নই ইইউ-এর প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখেই বর্তমানে ইইউ-এর দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালু হয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন: ১. সদস্য রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পদ কাজে লাগিয়ে যৌথ সম্পদ শক্তি অর্জন করা; ২. সদস্য রাষ্ট্রসমূহের সম্পদের সর্বোচ্চ সুষম ব্যবহার নিশ্চিত করা; ৩. সদস্য দেশগুলোর উৎপাদিত পণ্য সামগ্রীর আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা; ৪. সদস্য দেশগুলোর উন্নয়নের পাশাপাশি বিশ্বের অন্যান্য স্বল্পোন্নত ও অনুন্নত রাষ্ট্রকে সহায়তা করা। এ আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি অর্থাৎ ইইউ এর মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর সঠিক অর্থনৈতিক উন্নয়ন ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জোট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ও EU-এর মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় ২০০০ সালের ২২ মে । এর উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে বাণিজ্য, উন্নয়ন সহায়তা ও আর্থিক সহযোগিতা আরও বৃদ্ধি করা। এই লক্ষ্যকে সামনে রেখেই ইইউ বাংলাদেশকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। তবে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের আরো কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের সাথে ইইউ-এর মূল সম্পর্কের জায়গা হলো পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইইউ। তবে ইইউ বাণিজ্যের ক্ষেত্রে কর্মপরিবেশের দিকে লক্ষ্য রাখে। বাংলাদেশে রানা প্লাজা ধসের মতো ঘটনাকে কেন্দ্র করে ইইউ-এর সাথে সম্পর্কে ভাটার টান পড়েছিল। তাই বাংলাদেশ সরকারের উচিত পোশাক শিল্পসহ সকল ক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাপী নারী সমাজের উন্নয়নে বিশেষ তৎপর। সুতরাং তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য বাংলাদেশেরও নারী উন্নয়নে ভূমিকা বৃদ্ধি জরুরি। উপরের আলোচিত বিষয়গুলোর উন্নতি করলে ইউ-এর সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।