শেয়ারFacebookWhatsApp

বৈদেশিক নীতি বলতে কী বোঝ?

উত্তর: একটি রাষ্ট্র তার বৈদেশিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিচালনার লক্ষ্যে যেসব নীতিমালা গ্রহণ করে, আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ নীতিমালা ওই দেশের বৈদেশিক নীতি হিসেবে পরিচিত। সাধারণভাবে বলা যায়, একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থরক্ষা করে বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে যে নীতিমালা গ্রহণ করে তাই বৈদেশিক নীতি। সুতরাং একটি রাষ্ট্রের জাতীয় নীতির সম্প্রসারিত অংশকেই বৈদেশিক নীতি বলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বৈদেশিক নীতি বলতে কী বোঝ?

উদ্দীপক

আঞ্চলিক সহযোগিতা ও সম্প্রীতি প্রসারের লক্ষ্যে ষাটের দশকের পরে আঞ্চলিক সংগঠন বিস্তৃতি লাভ কর। তেমনিভাবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগী সংস্থা। আন্তঃরক্ষীয় বাণিজ্য বিস্তার, বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণ, সাংস্কৃতিক মিথষ্ক্রিয়া সুদৃঢ় করার ক্ষেত্রে সংস্থাটি এখনও লক্ষ্যে পৌছাতে পারেনি। [চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম]

উত্তর

EU বা European Union হলো ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশসমূহের অর্থনৈতিক জোট।

উত্তর

একটি রাষ্ট্র তার বৈদেশিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিচালনার লক্ষ্যে যেসব নীতিমালা গ্রহণ করে, আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ নীতিমালা ওই দেশের বৈদেশিক নীতি হিসেবে পরিচিত। সাধারণভাবে বলা যায়, একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থরক্ষা করে বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে যে নীতিমালা গ্রহণ করে তাই বৈদেশিক নীতি। সুতরাং একটি রাষ্ট্রের জাতীয় নীতির সম্প্রসারিত অংশকেই বৈদেশিক নীতি বলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংস্থাটি হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার প্রেক্ষাপটে আঞ্চলিক ভিত্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পারিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগতি অর্জনের লক্ষ্যে নিজেদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকে সার্ক প্রতিষ্ঠিত হয়। মূলত দক্ষিণ এশীয় অঞ্চলে অবস্থিত দেশগুলো আঞ্চলিক স্বার্থ সুপ্রতিষ্ঠার লক্ষ্যে সার্ক গড়ে তোলে। সার্ক আঞ্চলিক স্বার্থকে আরও 'সুপ্রতিষ্ঠিত করতে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন- সার্কভুক্ত দেশসমূহ যাতে আত্মনির্ভরশীলতা অর্জন করে উন্নতি লাভ করতে পারে এ লক্ষ্যে সার্ক যৌথ স্বনির্ভরতাকে উন্নত ও জোরদার করতে পারে। সার্কভুক্ত দেশসমূহকে নিজেদের মধ্যকার বৈরী সম্পর্ক ভুলে আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দিয়ে যৌথভাবে কাজ করতে হবে। অন্যান্য আঞ্চলিক অর্থনৈতিক বা সহযোগিতা সংস্থার সাথে বাণিজ্যিক সম্পর্ক গঠনে সার্ক কাজ করতে পারলে দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। সর্বোপরি সার্কভুক্ত দেশসমূহের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক প্রতিটি দেশে সার্কের মাধ্যমে আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দিয়ে কল্যাণমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। উপরিউক্ত কার্যাবলিসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে সার্ক আঞ্চলিক স্বার্থকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারবে।

উত্তর

বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশীয় অঞ্চলও সমস্যামুক্ত নয়। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ভারত-পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভারত প্রভৃতি দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সমস্যা বিদ্যমান। সার্কের গঠন কাঠামোতে দ্বিপাক্ষিক সমস্যাগুলো আলোচনার সুযোগ নেই। তাই অতীতে বেশ কয়েকবার সার্কভুক্ত রাষ্ট্রসমূহের দ্বিপাক্ষিক সমস্যার জন্য সার্ক সম্মেলন স্থগিত হয়েছে। তবে সার্ক কাঠামোর অভ্যন্তরে যদিও দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনার সুযোগ নেই তথাপি সার্ক সর্বদাই দ্বিপাক্ষিক আলোচনার বিকল্প সুযোগ করে দিচ্ছে। যা সার্কের অন্তর্নিহিত ইতিবাচক দিক। যেখানে কোনো রাষ্ট্রীয় সফরের জন্য আলাদাভাবে আয়োজন করতে হয়। সেখানে সার্কের শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপ্রধানরা একত্রিত হয়। তারা সার্কের বদৌলতে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে এক বা একাধিক ইনফরমাল আলোচনার সুযোগ পেয়ে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত-পাকিস্তান, ও ভারত- শ্রীলংকার মধ্যে বেশকিছু দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এমনকি সার্কের অধিবেশন চলাকালীন সময়ে ভারত-বাংলাদেশ একাধিকবার এ রকম দ্বিপাক্ষিক আলোচনার আয়োজন করেছে। যার ফলে সার্কের মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান সম্ভবপর হয়েছে। সুতরাং, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কাঠামোগত সীমাবদ্ধতার কারণে যদিও সার্ক সরাসরি দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের জন্য সম্মেলন আয়োজন করতে পারে না তথাপি পরোক্ষভাবে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানকল্পে সার্কের অবদান অপরিসীম।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।