শেয়ারFacebookWhatsApp

উক্ত সংস্থার নাম কী?

উত্তর: উক্ত সংস্থার নাম হলো সার্ক।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত সংস্থার নাম কী?

উদ্দীপক

নিচের উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: [খুলনা পাবলিক কলেজ]

উত্তর

উক্ত সংস্থার নাম হলো সার্ক।

উত্তর

মুসলমানদের ঐক্য ও সংহতি জোরদার করে ইসলামি স্থাপনাসমূহ রক্ষা করার প্রেক্ষাপটে ওআইসি গঠিত হয়। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন হলো 'ওআইসি। মুসলমানদের ক্রমাবনতিশীল অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদের সংগঠিত করার জন্য মুসলিম নেতৃবৃন্দ এ সংস্থা গঠনে উদ্যোগী হন। নিজেদের মধ্যে ঐক্য ও সংহতিবোধ দৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ ইসলাম বিরোধী শক্তিসমূহের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার তাগিদে বিশেষ করে ১৯৬৯ সালে আল আকসা মসজিদে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর প্রচেষ্টার মাধ্যমে ১৯৬৯ সালে ২৫ সেপ্টেম্বর (OIC) Organization of Islamic Conference প্রতিষ্ঠা করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংস্থায় তথা সার্কে বাংলাদেশের অবদান খুবই তাৎপর্যপূর্ণ।সার্ক ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। ১৯৯৮ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনা গুরুত্বসহ গৃহীত হয়। ২০১১ সালে মালদ্বীপের রাজধানী মালেতে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়; উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু দূষণ থেকে সার্কভুক্ত রাষ্ট্রগুলোকে নিরাপদ করার জন্য গুরুত্বপূর্ণ ভাষণ দেন। আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সার্ক সনদের প্রতি গভীর আগ্রহ ও আস্থাসহ অগ্রসর হচ্ছে। সার্কের প্রত্যেকটি শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং অর্থবহ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক বোমার বিস্তৃতি রোধ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখারও চেষ্টা করছে। সার্কভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সার্কের মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মজুদের বাইরে খাদ্যঘাটতি পূরণে সক্ষম হচ্ছে। সার্কের অন্তর্ভুক্ত দেশগুলো পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক রেয়াতসহ বিভিন্ন সুবিধা ভোগ করছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী। এছাড়া SAFTA চুক্তি সার্ক ও বাংলাদেশের সুসম্পর্কেরই ফল। তাই বলা যায়, সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

উত্তর

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্কের ভূমিকা সফলতা ও ব্যর্থতায় পরিপূর্ণ।দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নের এক মহান ব্রত নিয়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করে সার্ক। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক গঠিত হয়। কিন্তু সার্ক তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে অনেকটা নির্জীব হয়ে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যর্থতা হলো ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রম অবনতি। তাই অনেকেই বলেন, সার্ক একটি নামমাত্র সংস্থা, যা কাজের বেলায় ব্যর্থ। সার্ক প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সার্কের সফলতা ও ব্যর্থতার খতিয়ান থেকে ব্যর্থতার পাল্লা ভারী প্রতিপন্ন হলেও সাফল্যও অনেকটা আশাব্যঞ্জক। প্রথমে সার্কের সমন্বিত কর্মসূচিতে ৯টি ক্ষেত্র চিহ্নিত হয়েছিল। এখন তা ১৮টিতে উন্নীত হয়েছে। সার্কের বিশেষজ্ঞ কমিটির সংখ্যা ১৪। সার্ক দেশগুলোতে শিক্ষাক্ষেত্রে সার্ক বৃত্তি, সার্ক চেয়ার এবং বিভিন্ন বিষয়ে আলোচনা সভা, সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে। সার্কের বড় সাফল্য হলো SAPTA (South Asian Preferential Trade Agreement) গঠন। এছাড়া সার্কের উদ্যোগে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন বর্ষ (সার্ক পরিবেশ বর্ষ-১৯৯২, সার্ক প্রতিবন্ধী বর্ষ-১৯৯৩, সার্ক যুব বর্ষ-১৯৯৪, সার্ক সুশাসন বর্ষ-২০০৮ পালন করা হয়েছে। সর্বোপরি দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।