উক্ত সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংস্থাটি অর্থাৎ 'সার্ক'-এর সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই গভীর।তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে সার্কের যাত্রা শুরু হয়। সার্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিটি শীর্ষ সম্মেলনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বাংলাদেশের সাথে এর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সার্কের সহযোগীর ১৮টি ক্ষেত্র ঘিরেই সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আবর্তিত হয়। সার্কভুক্ত দেশগুলোর SAPTA ও SAFTA চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের সাথে সার্কভুক্ত অন্য দেশগুলোর ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছে। সার্কভুক্ত দেশগুলো বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগে অত্যন্ত কার্যকর ও শক্তিশালী ভূমিকা রেখেছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের সাথে ভারতের আঞ্চলিক সমস্যা নিরসনেও সার্কভুক্ত দেশগুলো ভূমিকা রেখেছে। সর্বোপরি প্রযুক্তিগত উন্নয়নের জন্য এশিয়ান হাইওয়ে তৈরিতে সম্মত হয়েছে এবং এই 'এশিয়ান হাইওয়ের' একটি বড় অংশ বাংলাদেশের ওপর দিয়ে যাবে। অপরদিকে সার্ক বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার ও চোরাচালান রোধে ব্যাপক ভূমিকা রাখছে।তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর