শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ-উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থা অর্থাৎ ওআইসি-এর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাঁচ বছর পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো মুসলিম রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়নি। ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যোগ দেয়। ওআইসি বাংলাদেশকে সদস্যপদ প্রদান করে এবং তারপর থেকেই বিশ্বের অপরাপর মুসলিম দেশের সাথে সুসম্পর্ক স্থাপিত হতে থাকে। মুসলিম বিশ্বে নিজেদের সক্রিয় অবস্থান টিকিয়ে রাখতে বাংলাদেশ ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৮৩ সালে ঢাকায় ওআইসি এর সদস্যভুক্ত রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সদস্যভুক্ত সকল রাষ্ট্রই যোগদান করে। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মুসলিম দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য ১১ দফা দাবি পেশ করেন। ১৯৮৩ সালেই ওআইসির অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশের বহু পণ্য ওআইসিভুক্ত দেশসমূহে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এছাড়া প্রতিবছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল জনশক্তি রপ্তানি করার মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান হচ্ছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধনী মুসলিম দেশগুলো বাংলাদেশকে সাহায্য করছে।উপরিউক্ত আলোচনা থেকে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ওআইসি তথা মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বেশ গভীর।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ-উক্তিটি মূ…

উদ্দীপক

'ক' একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থা কেবল একটি ধর্মের অনুসারীদের প্রধান দেশগুলো নিয়ে গঠিত হয়েছে। শুরুতে যে নামে সংস্থাটি যাত্রা শুরু করে বর্তমানে তার কিছুটা পরিবর্তন করা হয়েছে।

নটরডেম কলেজ · 2026

উত্তর

SAARC-এর পূর্ণরূপ হলো South Asian Association for Regional Co-operation.

উত্তর

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করাই হলো জাতিসংঘের প্রধান কাজ। বৈরিতার অবসান ঘটিয়ে যুদ্ধবিধ্বস্ত জনপদের শান্তি স্থাপনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংগঠনটি বিশ্বের বিভিন্ন সংঘাতময় স্থানে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গঠন করে কার্যক্রম পরিচালনা করে। এভাবেই জাতিসংঘ বিশ্বশান্তি রক্ষায় ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' সংস্থার সাথে আমার পাঠ্যবইয়ের OIC (Organization of Islamic Co-operation.) বা আন্তর্জাতিক ইসলামি সহযোগিতা সংস্থার সাদৃশ্য রয়েছে।ইসলামি ভ্রাতৃত্ব, ঐক্য আর সৌহার্দ্যের যে মহান শিক্ষা রাসুল (স.) আমাদের জন্য রেখে গেছেন তাকে ভিত্তি করে ইসলামের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে ওআইসি (OIC) গঠিত হয়। উদ্দীপকে যে সংস্থার কথা বলা হয়েছে সেটি কেবল একটি ধর্মের অনুসারীদের প্রধান দেশগুলো নিয়ে গঠিত হয়েছে বলে ধারণা করা যায় যে, এখানে OIC-এর কথা বলা হয়েছে। আমরা জানি, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে ইসরাইল ও এর পশ্চিমা বিশ্বের মিত্রদের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোর বিরোধ চলে আসছে। এ বিরোধের একপর্যায়ে ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল অতর্কিতে মুসলামানদের পবিত্র মসজিদ আল আকসায় অগ্নিসংযোগ করে। সমগ্র মুসলিম বিশ্ব এর তীব্র নিন্দা জানায় ও ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে মিশরে ১৪টি মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মুসলিম রাষ্ট্রের প্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত ২৪টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে মরোক্কোর রাজধানী রাবাতে একশীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মুসলিম রাষ্ট্রগুলো স্বার্থরক্ষায় একটি সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করা হয় এবং ২৫ সেপ্টেম্বর তারিখে ওআইসি গঠিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমানকে ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নিযুক্ত করা হয়।উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকের 'ক' সংস্থার সাথে OIC-এর মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংস্থা অর্থাৎ ওআইসি-এর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাঁচ বছর পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো মুসলিম রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়নি। ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যোগ দেয়। ওআইসি বাংলাদেশকে সদস্যপদ প্রদান করে এবং তারপর থেকেই বিশ্বের অপরাপর মুসলিম দেশের সাথে সুসম্পর্ক স্থাপিত হতে থাকে। মুসলিম বিশ্বে নিজেদের সক্রিয় অবস্থান টিকিয়ে রাখতে বাংলাদেশ ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৮৩ সালে ঢাকায় ওআইসি এর সদস্যভুক্ত রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সদস্যভুক্ত সকল রাষ্ট্রই যোগদান করে। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মুসলিম দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য ১১ দফা দাবি পেশ করেন। ১৯৮৩ সালেই ওআইসির অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশের বহু পণ্য ওআইসিভুক্ত দেশসমূহে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এছাড়া প্রতিবছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল জনশক্তি রপ্তানি করার মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান হচ্ছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধনী মুসলিম দেশগুলো বাংলাদেশকে সাহায্য করছে।উপরিউক্ত আলোচনা থেকে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ওআইসি তথা মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বেশ গভীর।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।