উক্ত সংস্থা গঠনে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উক্ত সংস্থা অর্থাৎ সার্ক গঠনে বাংলাদেশের অসামান্য ভূমিকা রয়েছে। সার্ক প্রতিষ্ঠার ইতিহাসের সাথে বাংলাদেশের সম্পর্ক অভিন্ন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব উপলব্ধি করে । এজন্য একটি শক্তিশালী আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে আলাপ-আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালায়। এ প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটে এদেশের মাটিতেই সার্কের প্রতিষ্ঠার মাধ্যমে। ১৯৮০ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের প্রস্তাব রাখেন। এ উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম ও তৎপরতার পর ১৯৮৫ সালের এপ্রিল মাসে ভুটানের রাজধানী থিম্পুতে এ অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এ সম্মেলনে ৭টি দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান যোগ দেন। অবশেষে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষর এবং ঐতিহাসিক ঢাকা ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা জন্মলাভ করে। আলোচনা শেষে বলা যায়, সার্ক গঠনে বাংলাদেশের ভূমিকাই প্রধান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বয়ে একটি আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার স্বপ্ন, এজন্য কার্যকর উদ্যোগ এবং প্রচেষ্টার সফল পরিসমাপ্তিতে সার্কের প্রতিষ্ঠা এ সবকিছুর সাথেই বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থা গঠনে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর